ফরিদপুরে বেড়েছে ইলিশের বিক্রি
ফরিদপুরের বাজারে ব্যাপক পরিমাণে ইলিশ আসছে বিভিন্ন এলাকা থেকে। ছবি : এনটিভি
দেশের বিভিন্ন স্থানের মতো ফরিদপুরের মাছের বাজারগুলোও ইলিশে ঠাসা। দাম কম হওয়ায় বাজারগুলোতে ইলিশ কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। বিক্রি বেশি হওয়ায় খুশি বিক্রেতারাও।
কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, আমদানি বেশি থাকায় ইলিশের দাম বছরের যেকোনো সময়ের চেয়ে অনেক কম। তাই বাজারে ক্রেতাসমাগম বেশি।
কয়েকজন ক্রেতা জানান, কম দামে ইলিশ কিনতে পেরে তাঁরা খুশি। ইলিশে কিনে তাঁরা আত্মীয়ের বাড়িতেও পাঠাচ্ছেন।

সঞ্জিব দাস, ফরিদপুর