না ফেরার দেশে সাংবাদিক আরিফ
নওগাঁ জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, বৈশাখী টিভি ও দৈনিক যায়যায়দিনের নওগাঁ জেলা প্রতিনিধি মো. আরিফুল হক আজ বৃহস্পতিবার মারা গেছেন। ছবি : এনটিভি
নওগাঁ জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, বৈশাখী টিভি ও দৈনিক যায়যায়দিনের নওগাঁ জেলা প্রতিনিধি মো. আরিফুল হক আর নেই।
আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৩টায় দিকে শহরের লাটাপাড়া এলাকায় শ্বশুরের বাসভবনে আরিফুল শেষনিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কয়েক মাস ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৩৯ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়েসন্তান রেখে গেছেন।
সাংবাদিকতার পাশাপাশি আরিফুল হক সদর উপজেলার সড়ইল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
উদীয়মান এই সাংবাদিকের অকালমৃত্যুতে নওগাঁ জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ শোক প্রকাশ এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

আসাদুর রহমান জয়, নওগাঁ