Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
২১:৩৫, ২৯ এপ্রিল ২০১৫
আপডেট: ২১:৪৯, ২৯ এপ্রিল ২০১৫
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
২১:৩৫, ২৯ এপ্রিল ২০১৫
আপডেট: ২১:৪৯, ২৯ এপ্রিল ২০১৫
আরও খবর
নাসির উদ্দীন পাটোয়ারী-সারজিসের আগমন ঘিরে উত্তেজনা, বাড়তি নিরাপত্তা
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, পদ পেলেন যারা
বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে জামায়াতের বিক্ষোভ
বিএনপির নেতাকর্মীদের জনগণের আস্থার প্রতিদান দিতে হবে : মির্জা ফখরুল

ভদ্রতা দিয়ে কাজ হয় না : নাছির

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
২১:৩৫, ২৯ এপ্রিল ২০১৫
আপডেট: ২১:৪৯, ২৯ এপ্রিল ২০১৫
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
২১:৩৫, ২৯ এপ্রিল ২০১৫
আপডেট: ২১:৪৯, ২৯ এপ্রিল ২০১৫
চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দীন আজ বুধবার সকালে নগরের আন্দরকিল্লায় নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : এনটিভি

শুধু ভদ্রতা দিয়ে কাজ হয় না বরং কাজ করার জন্য আরো অনেক গুণাবলি থাকা প্রয়োজন বলে মনে করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দীন। আজ বুধবার সকালে নগরের আন্দরকিল্লায় নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাঁর প্রতিদ্বন্দ্বী ও সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম সম্পর্কে বলতে গিয়ে এমন কথা বলেন তিনি।
 
চট্টগ্রামের নতুন মেয়র বলেন, ‘নির্বাচনের আগে আমি যা বলেছি, তা আমার অঙ্গীকার বলতে পারেন আবার প্রতিশ্রুতিও বলতে পারেন। এগুলো আমি জীবন দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করব।তবে এ ক্ষেত্রে শুধু আমার সদিচ্ছা থাকলেই চলবে না। কিছু কিছু ক্ষেত্রে নগরবাসীর সহযোগিতার প্রয়োজন এবং আমি এ ক্ষেত্রে নগরবাসীর সহযোগিতা প্রত্যাশা করছি।’ এ ছাড়া কিছু বিষয়ে গণমাধ্যমকর্মীদেরও সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
 
কিছু ক্ষেত্রে সরকারেরও সহযোগিতা প্রয়োজন জানিয়ে নাছির বলেন, ‘যে ক্ষেত্রে যার সহযোগিতা নেওয়া প্রয়োজন আমি সেই সহযোগিতা ইনশা আল্লাহ নেব।’
 
এ সময় নির্বাচনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলম সম্পর্কে মতামত জানতে চাইলে আ জ ম নাছির বলেন, ‘উনার ক্ষেত্রে আমার যে পারসোনাল অবজারভেশন তা হলো উনি নিরেট একজন ভদ্রলোক। কিন্তু কাজ করতে গেলে ভদ্রতা দিয়ে হয় না, কাজ করতে গেলে আরো অনেক গুণাবলির প্রয়োজন এবং নিজের একটা প্রচণ্ড আন্তরিকতা থাকা চাই। সদিচ্ছা থাকা চাই যেকোনো কাজ করার ক্ষেত্রে। এ ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে উনার ঘাটতি আছে। তিনি (মনজুর আলম) মেয়র থাকার সময় অফিস করেননি।এটা আমার কাছে স্বাভাবিক মনে হয়নি।... একজন মেয়রের অফিস করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ অফিসই যদি না করি তাহলে আমি সমস্যাগুলোকে কীভাবে চিহ্ণিত করব।  আমার যাঁরা স্টাফ আছেন, অফিসার যাঁরা আছেন উনারা কী করছেন তা আমি কী করে জানব।  আমি যে সিদ্ধান্তগুলো নিয়েছি সেগুলো বাস্তবায়ন হচ্ছে কি না তা আমি কী করে জানব।’

নতুন নির্বাচিত মেয়র আ জ ম নাছির আরো বলেন, ‘চট্টগ্রামকে জলবদ্ধতামুক্ত শহর হিসেবে পরিণত করতে চাই। তবে আমার ভিশন হচ্ছে- চট্টগ্রামকে মেগাসিটিতে পরিণত করা। কারণ বর্তমানে ৬০ লাখ জনসংখ্যার নগরী চট্টগ্রাম। ফলে এই শহরের নাগরিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে বাড়াতে হবে শহরের পরিধি। যার পরিকল্পনা সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী নিয়েছিলেন। কিন্তু নানা কারণে তিনি বাস্তবায়ন করতে পারেননি। তিনি বিদায় হওয়ার পর এটা আর কেউ কার্যকর করতে পারেননি। এটা মুখ থুবড়ে পড়ে আছে। এরই মধ্যে সরকার কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। যা চট্টগ্রামবাসীর জন্য অনেক বড় একটা সুযোগ তৈরি করেছে। এটা অনেক বড় একটা অর্জন। এতে কর্ণফুলীর উভয় তীরে নতুন শহর গড়ার সুযোগ তৈরি হয়েছে। আমি এই সুযোগটাকে কাজে লাগাব, ইনশা আল্লাহ।’
 
পর্যায়ক্রমে চট্টগ্রামের জনসংখ্যা এক কোটিতে পৌঁছাবে জানিয়ে নাছির বলেন, ‘এই জনগোষ্ঠীর জন্য কী কী নাগরিক সেবার প্রয়োজন আমি এখন থেকেই পরিকল্পনা গ্রহণ করে সেই উদ্যোগ নেব। এটাই হচ্ছে আসলে স্বপ্নের মেগাসিটি।’

এ সময় সাবেক মেয়র এ বি এম মহিদ্দিন চৌধুরীর মেয়াদকালের প্রশংসা করে বলেন, ‘মহিউদ্দিন ভাই যখন দায়িত্ব পালন করেছিলেন তখন চট্টগ্রাম মহানগরকে পরিচ্ছন্ন শহর হিসেবে একবাক্যে স্বীকার করত। অথচ বর্তমানে এই শহর ময়লা-আবর্জনার শহরে পরিণত হয়েছে। যা থেকে উত্তরণে সদিচ্ছার প্রয়োজন এবং এই সদিচ্ছা আমার রয়েছে। এই শহরকে খুব দ্রুত পরিচ্ছন্ন ও উন্নত করতে ব্যবস্থা গ্রহণ করে প্রতিশ্রুতির বাস্তবায়নের স্বাক্ষর রাখব।’
 
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে জয়ের অনুভূতি সম্পর্কে নাছির বলেন, ‘এই মুহূর্তে ফিলিংসটা স্বাভাবিক। আমি বিনয়ের সাথে সম্মানিত ভোটার ও নগরবাসীকে বলতে চাই, আপনারা একটু ধৈর্য ধারণ করুন। আমাকে একটু সহযোগিতা করুন। দলমতের ঊর্ধ্বে উঠে আমাকে একটু সহযোগিতা করুন। যদিও আমি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তবে আমিই দলমতের ঊর্ধ্বে উঠে আমার দায়িত্ব পালন করব।’

নির্বাচনের জয়ে উল্লাস বা আনন্দ মিছিল করবেন কি না জানতে চাইলে নাছির বলেন, ‘এই মুহূর্তে এটি নিয়ে কোনো চিন্তা, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ করিনি। কারণ বিজয় মিছিল করতে গেলে বাঁধ ভাঙা জোয়ারের সৃষ্টি হবে, যা নিয়ন্ত্রণ করা যাবে না।’
  
এর আগে গতকাল মঙ্গলবার মধ্যরাতে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবদুল বাতেন। এতে কমলালেবু প্রতীক নিয়ে মনজুর আলম পান তিন লাখ চার হাজার ৮৩৭ ভোট। অন্যদিকে হাতি প্রতীক নিয়ে চার লাখ ৭৫ হাজার ৩৬১ ভোট পেয়ে বিজয়ী হন আ জ ম নাছির উদ্দীন।

সর্বাধিক পঠিত
  1. মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখা মরদেহ উদ্ধার
  2. যুক্তিতর্ক শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
  3. শিশু রামিসা হত্যা মামলা : সোহেল ও স্বপ্নার ফাঁসি চাইল রাষ্ট্রপক্ষ
  4. ডাকসেবা ডিজিটাল যুগে: অনলাইনে ট্র্যাক করা যাবে চিঠি ও পার্সেল
  5. ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
  6. অভিমান ভেঙে ৩৮ বছর পর ফিরলেন স্বামী, আনন্দে ভাসল পরিবার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x