Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১২:০১, ০১ সেপ্টেম্বর ২০১৬
আপডেট: ১৩:৪৬, ০১ সেপ্টেম্বর ২০১৬
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১২:০১, ০১ সেপ্টেম্বর ২০১৬
আপডেট: ১৩:৪৬, ০১ সেপ্টেম্বর ২০১৬
আরও খবর
ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক
দোকানের গোডাউন থেকে ইয়াবাসহ কর্মচারী আটক
মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ
পাওনা টাকা নিয়ে সংঘর্ষে যুবক নিহত, মা-ছেলে আটক
জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার
পুলিশের দাবি

চট্টগ্রামে আনসারুল্লাহর দুই সদস্য আটক

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১২:০১, ০১ সেপ্টেম্বর ২০১৬
আপডেট: ১৩:৪৬, ০১ সেপ্টেম্বর ২০১৬
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১২:০১, ০১ সেপ্টেম্বর ২০১৬
আপডেট: ১৩:৪৬, ০১ সেপ্টেম্বর ২০১৬

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) দুই সদস্যকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা (ডিবি)।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) জনসংযোগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপকমিশনার পরিতোষ ঘোষ।

আটক দুজন হলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখিল গ্রামের মোহাম্মদ নিজাম উদ্দিন (২৫) ও বাঁশখালী উপজেলার বানিয়ার দিঘি এলাকার রোকন উদ্দিন (২৪)। তাঁদের মধ্যে নিজাম উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। রোকন উদ্দিন স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

এর আগে গত মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ডিবির একটি দল নগরীর বাকলিয়া থানার কে বি আমান আলী রোডের বড় মিয়া মসজিদের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে ওই দুজনকে আটক করে।

সংবাদ সম্মেলনে পরিতোষ ঘোষ জানান, পুলিশ আটক দুজনের কাছ থেকে ১৩টি ‘জিহাদি’ বই ও দুটি মুঠোফোন জব্দ করেছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, নিজাম উদ্দিন বিশ্ববিদ্যালয়ে পড়ার শুরুতে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে জড়িত ছিলেন। পরে তিনি আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দেন।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, পিকলু দাস নামের এক ব্যক্তি ধর্মান্তরিত হয়ে মুসহাব ইবনে উমায়ের নাম ধারণ করে আনসারুল্লাহ বাংলার সক্রিয় সদস্য হিসেবে জঙ্গি তৎপরতায় লিপ্ত হন। তিনি একাধিকবার নিজাম ও রোকন উদ্দিনের সঙ্গে বৈঠক করে তাঁদের জঙ্গি কর্মকাণ্ডে প্রলুব্ধ করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেন।

এদিকে নিজাম উদ্দিনের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, তাঁকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গত রোববার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।

এ বিষয়ে পরিতোষ মণ্ডল সাংবাদিকদের জানান, নিজাম উদ্দিনের পরিবারের সদস্যরা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। 

সর্বাধিক পঠিত
  1. জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার
  2. মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্বের ভিত্তি : ইশরাক হোসেন
  3. পার্বত্য মন্ত্রীর পদ ছেড়ে জনগণের উদ্দেশে যা বললেন দীপেন দেওয়ান
  4. আগামী ৫ দিনে যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে
  5. বাল্যবিবাহ বন্ধ করে বরকে ২৫ হাজার টাকা জরিমানা
  6. কারাগার থেকে মুক্ত হলেন সাবেক নাসিক মেয়র আইভি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x