রাজশাহীতে জঙ্গি সন্দেহে যুবক আটক
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর থেকে আজ রোববার ভোরে জঙ্গি সন্দেহে আবদুল খালেক নামে এক যুবককে আটক করেছে র্যাব। ছবি : এনটিভি
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর থেকে জঙ্গি সন্দেহে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁর কাছ থেকে রাষ্ট্রবিরোধী ও উগ্রবাদী বই উদ্ধার করা হয়েছে।
আটক আবদুল খালেক (৩২) জেলার গোদাগাড়ী উপজেলার ব্রাহ্মণ গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে।
রোববার ভোরে খালেককে আটক করা হয়। পরে বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৫।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৩টার দিকে রাজশাহী রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে বানেশ্বর এলাকা থেকে খালেককে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ৩৪টি রাষ্ট্রবিরোধী ও উগ্রবাদী বই উদ্ধার করা হয়।

শ. ম সাজু, রাজশাহী