বরগুনা প্রেসক্লাবের জঙ্গিবাদবিরোধী মানববন্ধন
আজ বৃহস্পতিবার সন্ত্রাস-জঙ্গিবিরোধী মানববন্ধন ও সমাবেশ করেছে বরগুনা প্রেসক্লাব। ছবি : এনটিভি
সন্ত্রাস-জঙ্গিবিরোধী মানববন্ধন ও সমাবেশ করেছে বরগুনা প্রেসক্লাব।
‘রাষ্ট্রের বিরুদ্ধে জঙ্গিবাদ ও সন্ত্রাস, রুখে দাঁড়াও বাংলাদেশ’- স্লোগানে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য দেন বরগুনার জেলা প্রশাসক ডা. মহা. বশিরুল আলম, পুলিশ সুপার বিজয় বসাক, প্রেসক্লাবের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, সাংবাদিক আবদুল আলীম হিমু, আনোয়ার হোসেন মনোয়ার, চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, মনির হোসেন কামাল প্রমুখ।
এ সময় বক্তারা সবাইকে জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানান।

সোহেল হাফিজ, বরগুনা