ফরিদপুরে ঘূর্ণিঝড় আক্রান্ত পরিবারগুলোয় বিএনপির অর্থসহায়তা
বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ফরিদপুরের ঘূর্ণিঝড় আক্রান্ত এলাকা পরিদর্শন করেছে।
আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার গেরদা ইউনিয়নে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন বিএনপি নেতারা। এ সময় ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিবারকে টাকা দেওয়া হয়। এ ছাড়া পরে পুনর্বাসনে সাহায্যের জন্য তালিকা তৈরি করা হয়।
পরিদর্শন শেষে স্থানীয় নিখুর্দী বাজারে সভার আয়োজন করা হয়। গেরদা ইউনিয়ন বিএনপির আয়োজনে সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, নির্বাহী কমিটির সদস্য শাহ মোহম্মদ আবু জাফর, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সহসভাপতি এ কে এম কাউয়ুম জঙ্গি, শহর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর মিয়া, জেলা ছাত্রদলের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ, কেন্দ্রীয় জাসাসের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাহরিয়ার ইসলাম শায়লা, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম খান সাইফুল ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম মিয়া।

সঞ্জিব দাস, ফরিদপুর