Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
জাহিদুর রহমান
১২:৩০, ২৪ এপ্রিল ২০১৫
আপডেট: ১৭:৪৯, ২৪ এপ্রিল ২০১৫
জাহিদুর রহমান
১২:৩০, ২৪ এপ্রিল ২০১৫
আপডেট: ১৭:৪৯, ২৪ এপ্রিল ২০১৫
আরও খবর
বৃষ্টিতে ভোগান্তিতে ঘরমুখী মানুষ, মহাসড়কে ধীরগতি
আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় ৬ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায়
‘লাশে কাঠ দিয়েছে কনস্টেবল জুয়েল, আগুন দিয়েছে মামুন’
আশুলিয়ায় হত্যা ও ছয় লাশ পোড়ানো মামলার রায় আজ
আশুলিয়ায় হত্যাসহ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি
আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতি

ডিআইজি বললেন, আটক দুজন জঙ্গি

জাহিদুর রহমান
১২:৩০, ২৪ এপ্রিল ২০১৫
আপডেট: ১৭:৪৯, ২৪ এপ্রিল ২০১৫
জাহিদুর রহমান
১২:৩০, ২৪ এপ্রিল ২০১৫
আপডেট: ১৭:৪৯, ২৪ এপ্রিল ২০১৫
আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক দুজনকে আজ ডিএমপি মিডিয়া সেন্টারে হাজির করা হয়। ছবি : নিউজ রুম ফটো

ঢাকার আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাজীপুরের টঙ্গী থেকে দুজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন বাবুল সর্দার ও মিন্টু প্রধান।

এ সময় তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহার করার গ্রেনেড ও বোমা তৈরির সরঞ্জাম, গান পাউডার, চারটি চাপাতি, আটটি ড্যাগার, পিস্তলের একটি ম্যাগাজিন, দুটি মোটরসাইকেল, ধর্মীয় বই ও প্রচারপত্র জব্দ করা হয় বলে পুলিশ দাবি করেছে।

এই নিয়ে ব্যাংক ডাকাতির ঘটনায় চার ডাকাতকে আটক করেছে পুলিশ। আর উদ্ধার করেছে ডাকাতি হওয়া প্রায় সাত লাখ টাকা।

আটকের ঘটনায় আজ দুপুরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং করেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান। তিনি জানান, ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে গাজীপুরের টঙ্গীর একটি বাড়িতে অভিযান চালিয়ে জঙ্গি বাবুল সর্দার ও মিন্টু প্রধানকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহার করার গ্রেনেড ও বোমা তৈরির সরঞ্জাম, গান পাউডার, চারটি চাপাতি, আটটি ড্যাগার, পিস্তলের একটি ম্যাগাজিন, দুটি মোটরসাইকেল, ধর্মীয় বই ও প্রচারপত্র জব্দ করা হয়।

এর আগে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এনটিভি অনলাইনকে জানান, ব্যাংক ডাকাতির ঘটনায় আজ সকালে গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় সাভার থানা পুলিশ খালেকের বাড়িতে যৌথ অভিযান চালায়। এ সময় পুলিশ বাড়িটির তালা ভেঙে ঘরে ঢুকে কাউকে পায়নি। পুলিশ বাড়িতে তল্লাশি চালিয়ে একটি কক্ষ থেকে কিছু বিস্ফোরকদ্রব্য, পাঁচ-ছয়টি দা, চাপাতি ও পিস্তলের একটি ম্যাগাজিন জব্দ করে। তারা ওই এলাকা থেকে সাইফুল্লাহ নামের সন্দেহভাজন একজনকে আটক করে বলে জানতে পেরেছেন।

এদিকে, গত মঙ্গলবার এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে আটক ডাকাত সাইফুলের পরিচয় মিলেছে বলে দাবি করেছে পুলিশ। তিনি রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার বাসিন্দা। এ ঘটনায় তাঁর বাবা ও মাকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে। ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে আটক ব্যাংকের নিরাপত্তারক্ষী সোহেল রানাকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

গত মঙ্গলবার আশুলিয়ার কাঠগড়া বাজারে দিনদুপুরে কমার্স ব্যাংকের কাঠগড়া শাখায় ডাকাতদের গুলি, বোমা ও ধারালো অস্ত্রের আঘাতে শাখা ব্যবস্থাপক, গ্রাহক, নিরাপত্তাকর্মীসহ সাতজন প্রাণ হারান। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। ঘটনাস্থলে জনতার গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় কমার্স ব্যাংক ও পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি মামলা করা হয়েছে।

আশুলিয়া
সর্বাধিক পঠিত
  1. জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার
  2. মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্বের ভিত্তি : ইশরাক হোসেন
  3. পার্বত্য মন্ত্রীর পদ ছেড়ে জনগণের উদ্দেশে যা বললেন দীপেন দেওয়ান
  4. আগামী ৫ দিনে যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে
  5. বাল্যবিবাহ বন্ধ করে বরকে ২৫ হাজার টাকা জরিমানা
  6. কারাগার থেকে মুক্ত হলেন সাবেক নাসিক মেয়র আইভি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x