রাজশাহীতে জামায়াত-শিবিরের ৩ কর্মীসহ গ্রেপ্তার ৪৪
রাজশাহী মহানগরীতে জামায়াত-শিবিরের তিন কর্মীসহ ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত নগরীর চার থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। অভিযানে ৬৮টি ইয়াবা, পাঁচ গ্রাম হেরোইন, ১০ লিটার চোলাই মদ ও ২৫০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নগরীর বোয়ালিয়া মডেল থানা ১৭ জন, রাজপাড়া থানা ১২ জন, মতিহার থানা ১১ জন, শাহমখদুম থানা তিনজন ও মহানগর ডিবি পুলিশ একজনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে ১৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি, সাতজন মাদক ব্যবসায়ী, ১৬ জন মাদকসেবী এবং তিনজন জামায়াত-শিবিরের কর্মী।
গ্রেপ্তার হওয়া জামায়াত-শিবিরের কর্মীরা হলেন নগরীর সুচরণ এলাকার রবিউল ইসলাম (৪৬), বিশুর মোড় এলাকার আবু বক্কর (৪৫) ও বালিয়া এলাকার আল-আমিন (২২)। রোববার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শ. ম সাজু, রাজশাহী