Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২২:০৩, ২০ এপ্রিল ২০১৫
আপডেট: ২২:০৯, ২০ এপ্রিল ২০১৫
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২২:০৩, ২০ এপ্রিল ২০১৫
আপডেট: ২২:০৯, ২০ এপ্রিল ২০১৫
আরও খবর
মির্জা আব্বাসের একান্ত সচিব হলেন মিজানুর রহমান
পাটওয়ারীর অভিযোগের জবাবে যা বললেন মির্জা আব্বাস
একটি মহল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করছে : মির্জা আব্বাস
মির্জা আব্বাসের চায়ের দাওয়াতে মেঘনা আলম
কারও কারও প্রতি প্রশাসনের দুর্বলতা দেখা যাচ্ছে : মির্জা আব্বাস

আব্বাসের পক্ষে প্রচার চালাতে শ্বশুরবাড়ির লোকজন ঢাকায়

এ বি এম ফজলুর রহমান, পাবনা
২২:০৩, ২০ এপ্রিল ২০১৫
আপডেট: ২২:০৯, ২০ এপ্রিল ২০১৫
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২২:০৩, ২০ এপ্রিল ২০১৫
আপডেট: ২২:০৯, ২০ এপ্রিল ২০১৫
মির্জা আব্বাস। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রচার-প্রচারণা চালাতে ঢাকায় এসেছেন তাঁর শ্বশুরবাড়ির এলাকার লোকজন। সেই সঙ্গে নিজেদেরমেয়ের জামাইকে জয়ী করতে পাবনার শালগাড়িয়া থেকে তাঁর শ্বশুরপক্ষের আত্মীয়স্বজনরাও ঢাকায় এসে মির্জা আব্বাসের জন্য ভোট চাইছেন।

মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের চাচাতো ভাই জাকির হোসেন এনটিভি অনলাইনকে জানান, মির্জা আব্বাসের পক্ষে প্রচারণা চালাতে তাঁরা বেশ কয়েকজন ঢাকায় এসেছেন। তাঁর নির্বাচনী এলাকা ঢাকা দক্ষিণের বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

শুধু শ্বশুরবাড়ির লোকজনই নন। মির্জা আব্বাস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত আরেক মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণা চালাতে এখন ঢাকায় অবস্থান করছেন পাবনা বিএনপির শতাধিক নেতাকর্মী। 

পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খন্দকার হাবিবুর রহমান তোতার নেতৃত্বে নয়টি উপজেলা জেলা থেকে বিএনপির শতাধিক নেতাকর্মী গতকাল রোববার ঢাকায় আসেন। এর মধ্যে জেলার দপ্তর সম্পাদক জহুরুল ইসলামসহ নয়টি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকও রয়েছেন। তাবিথ আউয়াল ও মির্জা আব্বাসের পক্ষে ভোটারদের কাছে তারা প্রচারণা চালাবেন বলে জানা গেছে। 

পাবনার প্রায় ৫০ হাজার মানুষ ব্যবসা, বাণিজ্য, চাকরিসহ বিভিন্ন পেশার কারণে রাজধানীতে বসবাস করছেন বলে জানান খন্দকার হাবিবুর। মূলত তাঁদের ভোটগুলো পেতেই পাবনা থেকে আসা নেতা-কর্মীরা কাজ করবেন। এক সপ্তাহ প্রচারণার পর আবার তাঁরা পাবনায় ফিরে যাবেন বলেও জানান তিনি।

পাবনা জেলা বিএনপির এই সাধারণ সম্পাদক এনটিভি অনলাইনকে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী পাবনার কৃতী সন্তান অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের নির্দেশে তাঁরা ঢাকায় এসেছেন। ঢাকায় অবস্থানরত পাবনার ভোটারদের ভোট পেতে এখন কয়েকটি দলে ভাগ হয়ে তাঁরা গণসংযোগের কাজ করছেন।

ঢাকা সিটি করপোরেশন মির্জা আব্বাস
সর্বাধিক পঠিত
  1. ৫ জেলার ডিসি প্রত্যাহার
  2. মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের জন্য হটলাইন চালু
  3. উলিপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
  4. মধ্যপ্রাচ্যে অস্থিরতায় জ্বালানি নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই : হুমায়ুন কবির
  5. তিনটি গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট পুনরায় চালু
  6. পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x