Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ
২২:০২, ১৯ এপ্রিল ২০১৫
আপডেট: ২২:৪০, ১৯ এপ্রিল ২০১৫
নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ
২২:০২, ১৯ এপ্রিল ২০১৫
আপডেট: ২২:৪০, ১৯ এপ্রিল ২০১৫
আরও খবর
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন ধার্য
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা 
শামীম ওসমান ও তার ছেলেসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
স্ত্রীসহ শামীম ওসমানের বিরুদ্ধে দুদকের মামলা

আমি তাদের গুলি করে মেরে দিতাম : শামীম ওসমান

নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ
২২:০২, ১৯ এপ্রিল ২০১৫
আপডেট: ২২:৪০, ১৯ এপ্রিল ২০১৫
নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ
২২:০২, ১৯ এপ্রিল ২০১৫
আপডেট: ২২:৪০, ১৯ এপ্রিল ২০১৫
নারায়ণগঞ্জে র‍্যাব ১১-এর মাদকদ্রব্য ধ্বংস কর্মসূচির অনুষ্ঠানে বক্তব্য রাখেন শামীম ওসমান। ছবি : এনটিভি

নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান বর্ষবরণের সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা উল্লেখ করে বলেছেন, ‘আমার হাতে যদি অস্ত্র থাকত, যারা (যৌন হেনস্তা) করেছে, আমি তাদের গুলি করে মেরে দিতাম। এটা অবশ্যই আমি বলি। আমার দেশের মা-বোনকে যারা বেইজ্জত করে, এরা রাজাকারের বংশধর ছাড়া কিছু না।’
 
আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জ র‍্যাব ১১-এর মাদকদ্রব্য ধ্বংস কর্মসূচির অনুষ্ঠানে শামীম ওসমান এ কথা বলেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ও র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। 

urgentPhoto

অনুষ্ঠানে শামীম ওসমান বলেন, ‘৭১ টিভিতে কাল দেখলাম তাদের ছবিগুলো। মনে হলো একটা সংঘবদ্ধ দল। তারা আজকে পয়লা বৈশাখকে চ্যালেঞ্জ করতে চায়। এরা আমাদের সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতে চায়।’ তিনি আরো বলেন, ‘আজকে দুঃখ লাগে তখন, যখন দেখি একটা ছেলের ছবিকে মাথায় আলগা চুল লাগিয়ে মেয়ে বানিয়ে দেওয়া হয় এবং ওইটা আবার কিছু পত্রিকায় ছাপিয়ে দেওয়া হয়। কষ্ট লাগে তখন, এটার নাম তো সাংবাদিকতা হতে পারে না। আমি একটু অন্য ধাঁচের বক্তব্য দিলাম, কারণ সবাই এক ধাঁচের বক্তব্য দিয়েছে।’

শামীম ওসমান বলেন, ‘র‍্যাবের ডিজি বলতে পারেন না। বলতে পারে কে? যে আগুন দিয়ে পুড়িয়ে মারবে সে বলতে পারবে। উনি (র‍্যাব ডিজি) এ কথা বলতে পারবেন না যে ওরা আগুন দিয়ে পুড়িয়ে মারলে আমি তোমাকে ছাড়ব না। কেন? এখানে নাকি মানবাধিকার নষ্ট হয়ে যায়। আমরা তো তাদেরকে (পুলিশ, র‍্যাব) বলার জন্যই জনগণের ট্যাক্সের পয়সায় লালন-পালন করছি। আপনারা আমাদের রক্ষা করবেন এবং রক্ষা করার জন্য যদি কাউকে গুলি করতে হয়, গুলি করুন। আমরা সমাজের শত্রুদের দেখতে চাই না।’

শামীম ওসমান বলেন, ‘ডিজি সাহেব বললেন, ম্যাগাজিন খালি করে দেব। আইজি সাহেব বললেন, ছাড় দেওয়া হবে না। কথাটা কয়েকদিন আগে তাঁরা বলেছিলেন। বলার পর আমি দেখলাম, বাংলাদেশে নতুন ক্লাস তৈরি হয়েছে। এটার নাম হলো সুশীল। সুশীল যাঁরা আছেন, এঁরা আমাকে খুব একটা পছন্দ করেন না। এঁরা কারা? আইজি সাহেবের ভাষায় হোটেল সোনারগাঁও, শেরাটনে বসে ওনারা কনফারেন্স করে বিদেশ থেকে টাকা আনেন। এনে দেখান এভাবে এভাবে আমরা সব বন্ধ করে দিচ্ছি। কী যেন একটা ইনকাম সোর্স। এনারা কারা? ওই যে একটা বিদেশি বার্গম্যান না কী আছে? সে যখন যুদ্ধাপরাধীদের পক্ষে কথা বলে, তখন তার পক্ষে যারা পত্রিকায় বিবৃতি দেয়, এরা কারা? এ বিচার বিভাগ এ কোর্টকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, এরা কারা। আমি আমার ভাষায় বলি, এরা তারা- এদেশের কৃষক শ্রমিক মেহনতী মানুষ যখন অভাবে পড়ে জমি বেঁচে খায়, আর এ সমস্ত শ্রেণির মানুষ তারা নিজের স্বার্থে দেশকে বেঁচে খায়।’  

শামীম ওসমান
সর্বাধিক পঠিত
  1. আদালতে সাক্ষ্য দেওয়ার সময় কাঁদলেন পুলিশের এসআই
  2. আদালতের বাইরে পুলিশি হেফাজতে আসামির সঙ্গে কথা ও প্রচার নিষিদ্ধ
  3. রামিসা হত্যা মামলা : ১০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
  4. খানজাহান আলীর মাজারে কুমিরে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
  5. পিকআপচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত
  6. রামিসা হত্যা মামলা : আদালতে যা বললেন বাবা, মা ও বোন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x