কুড়িগ্রামে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
কুড়িগ্রামের ধরলা নদীর ছড়া থেকে এক অজ্ঞাত নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে কুড়িগ্রাম পৌরসভা এলাকার পুরাতন শহরের প্রচ্ছদ কুড়িগ্রামসংলগ্ন ছড়ায় ওই লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশে খবর দেওয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জমির উদ্দিন জানান, পঞ্চাশোর্ধ্ব ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম