Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২০:১৫, ১৫ জুলাই ২০১৬
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২০:১৫, ১৫ জুলাই ২০১৬
আপডেট: ২০:১৫, ১৫ জুলাই ২০১৬
আরও খবর
বর্জ্য অপসারণ করে প্রশংসিত কুসিক প্রশাসকসহ পরিচ্ছন্নকর্মীরা
ঢাকা সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে আ.লীগনেতার মাংস বিতরণ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধুকে পাশাপাশি দাফন
রাজধানীর কাঁচাবাজারে ক্রেতা সংকট, সবজির দামও বাড়তি
সাতক্ষীরার সমাবেশে বক্তারা

জঙ্গিরা জাতিসত্তার ওপর আঘাত হানছে

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২০:১৫, ১৫ জুলাই ২০১৬
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২০:১৫, ১৫ জুলাই ২০১৬
আপডেট: ২০:১৫, ১৫ জুলাই ২০১৬
জঙ্গিবাদ প্রতিরোধে আজ শুক্রবার সাতক্ষীরা শহরের বাটকেখালীতে খ্রিস্টান ক্যাথলিক মিশন মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি

ইসলাম ধর্মের নাম ব্যবহার করে বাঙালি জাতিসত্তার ওপর আঘাত হানতে দেশে হত্যাকাণ্ড শুরু করেছে ইসলামবিরোধী জঙ্গিরা। তারা ইসলামের শত্রু, মানবতার শত্রু এবং সব ধর্ম ও মতের শত্রু। এই জঙ্গিদের প্রতিহত করতে হবে। 

আজ শুক্রবার সাতক্ষীরা শহরের বাটকেখালীতে খ্রিস্টান ক্যাথলিক মিশন মিলনায়তনে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন বক্তারা। সভা থেকে জঙ্গিবাদ প্রতিরোধে একটি কমিটি গঠন করা হয়। 

এ সময় বক্তারা আরো বলেন, যারা দেশজুড়ে তাণ্ডব চালাচ্ছে, তাঁদের মুক্তিযুদ্ধের চেতনায় সমূলে উৎখাত করার অঙ্গীকার করতে হবে। যারা হিন্দু পুরোহিত, সেবায়েত, খ্রিস্টান ধর্মযাজক, মুক্তমনা ব্লগার এমনকি মসজিদের ইমামকে হত্যা করতে পারে তারা মানুষ নামের কলঙ্ক। 

এ প্রসঙ্গে বক্তারা ঢাকার গুলশান আর্টিজান ক্যাফেতে বিদেশিসহ ২২ জনকে হত্যা এবং দেশের সর্ববৃহৎ ঈদ জামাত শোলাকিয়ায় নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এখনই পাড়া-মহল্লায় প্রতিরোধ জোট গঠন করে তাদের উচ্ছেদ করা জরুরি।  

বিশিষ্ট নাগরিক বিশ্বনাথ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন তালা উপজেলার চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, অপরেশ পাল,  হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, হেনরি সরদার, গোষ্ঠ বিহারী মণ্ডল, মাধব দত্ত, অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু, স্বপন কুমার শীল, নিত্যানন্দ আমিন, নিত্যানন্দ সরকার, ডা. সুশান্ত ঘোষ, অ্যাডভোকেট সোমনাথ ব্যানার্জি, অনিমা মণ্ডল, জোসনা দত্ত, শ্যামল বিশ্বাস প্রমুখ। 

পরে বিশ্বনাথ ঘোষকে আহ্বায়ক, অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু ও অপরেশ পালকে যুগ্ম আহ্বায়ক এবং হেনরি সরদারকে সদস্য সচিব করে ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী নাগরিক জোট’ নামে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি অচিরেই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কর্মসূচি নির্ধারণ করবে বলে জানানো হয়েছে।

সর্বাধিক পঠিত
  1. ফাঁকা ঢাকার উল্টো চিত্র যাত্রাবাড়ীতে, তীব্র গরমে দীর্ঘ অপেক্ষার ভোগান্তি
  2. যমুনা সেতুতে ১৪ কোটি টাকার টোল আদায়
  3. সাভারের শিল্পনগরীতে দেড় হাজার ট্রাকে ঢুকলো পাঁচ লাখ চামড়া
  4. আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ
  5. ঈদ কাটে তাদের দোকানেই
  6. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x