ডাকাতদের বন্দুকযুদ্ধে একজন নিহত : পুলিশ
দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়। ছবি : এনটিভি
কক্সবাজারের মহেশখালীতে দুই ডাকাতদলের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এতে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম ফরিদুল আলম (৪০)। তাঁর বাড়ি মহেশখালীর কালারমার ছড়ার উত্তর নলবিলা এলাকায়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল বণিক জানান, আজ সোমবার ভোর ৫টার দিকে মহেশখালীর কালার মার ছড়ার মাইজপাড়ার পাহাড়ি এলাকায় ডাকাত ফরিদুল আলম ও সেফুর লোকজনের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
খবর পেয়ে মহেশখালী থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি লাশ উদ্ধার করে। এ সময় একটি একটি বন্দুক উদ্ধার করে।
নিহত ফরিদুল আলমের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, অস্ত্র আইনসহ মোট ২৪ মামলা রয়েছে বলেও জানান ওসি।

ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার