ফরিদপুরে কৃষকদের মধ্যে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ
ফরিদপুরে দুই হাজার ৬০০ কৃষকের মাঝে জিংক সমৃদ্ধ ব্রি ৬২ ও ৭২ জাতের ধানের বীজ বিতরণ করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. খায়রুজ্জামান। ছবি : এনটিভি
ফরিদপুরে দুই হাজার ৬০০ কৃষকের মাঝে জিংক সমৃদ্ধ ব্রি ৬২ ও ৭২ জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে জেলার হারভেস্ট প্লাস, বাংলাদেশ ও সোসাইটি ডেভেলপমেন্ট কমিটির (এসডিসি) সহযোগিতায় এ বীজ বিতরণ করা হয়।
ফরিদপুরের বোয়ালমারীতে এসডিসি প্রাঙ্গণে সংস্থার নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসানের সভাপতিত্বে বিভিন্ন উপজেলার কৃষক ও কৃষাণীদের হাতে ধানের বীজ তুলে দেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. খায়রুজ্জামান।
এ সময় এসডিসির পরিচালক কাজী মশিউর রহমান কচি, অডিট কর্মকর্তা কাজী হাসান ফিরোজ, ক্রেডিট কো-অর্ডিনেটর খন্দকার নজরুল ইসলাম ও অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন উপস্থিত ছিলেন।
বীজ বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘এ ধানের ভাত মানবদেহের জিংকের চাহিদা পূরণ করবে। এতে মানুষ জিংকের অভাবজনিত রোগ থেকে মুক্তি পাবে।’

সঞ্জিব দাস, ফরিদপুর