Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
এস এম উমেদ আলী, মৌলভীবাজার
১৮:১১, ১৮ জুন ২০১৬
এস এম উমেদ আলী, মৌলভীবাজার
১৮:১১, ১৮ জুন ২০১৬
আপডেট: ১৮:১১, ১৮ জুন ২০১৬
আরও খবর
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি, ভোগান্তি
কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে গাছ-খুঁটি উপড়ে বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত
ঈদে চাপ বাড়ছে মহাসড়কে, কুমিল্লায় যানজটের আশঙ্কা
আশুগঞ্জের দুই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ
ছাত্রলীগ করায় ছেলেকে ‘ত্যাজ্য’ করলেন বাবা

পাথরবোঝাই ট্রাকে নষ্ট হচ্ছে মৌলভীবাজারের সড়ক

এস এম উমেদ আলী, মৌলভীবাজার
১৮:১১, ১৮ জুন ২০১৬
এস এম উমেদ আলী, মৌলভীবাজার
১৮:১১, ১৮ জুন ২০১৬
আপডেট: ১৮:১১, ১৮ জুন ২০১৬
হালকা যানবাহনের জন্য তৈরি ফেঞ্চুগঞ্জ-রাজনগর-মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়ক দিয়ে যাচ্ছে বড় বড় পাথরবোঝাই ট্রাক। ফলে প্রতিদিনই ক্ষতি হচ্ছে রাস্তার। ছবি : এনটিভি

মেরামত করা হচ্ছে ঢাকা-সিলেট মহাসড়কে শেরপুর সেতু। কুশিয়ারা নদীর ওপর নির্মিত ওই সেতু ১৩ দিন ব্যবহার করা যাবে না। গত ১০ জুন থেকে সব ধরনের যানবাহন বিকল্প পথে অর্থাৎ ফেঞ্চুগঞ্জ-রাজনগর-মৌলভীবাজার-শ্রীমঙ্গল হয়ে চলাচল করছে। 

হালকা যানবাহনের জন্য তৈরি ওই সড়ক দিয়ে যাচ্ছে বড় বড় পাথরবোঝাই ট্রাক। আর এতে একাধিক স্থানে ভেঙে যাচ্ছে সড়ক, তৈরি হচ্ছে খানাখন্দ। গর্তে পাথরবোঝাই ট্রাক আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। 

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ-রাজনগর-মৌলভীবাজার-শ্রীমঙ্গল-হয়ে মিরপুর পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের দৈর্ঘ্য ১০৫ কিলোমিটার। 

সরেজমিনে দেখা যায়, পাথরবোঝাই ভারী ট্রাক ১০৫ কিলোমিটার ‘এন ২০৮’ এবং ‘এন-২-২০৮’ সড়কের (জাতীয় মহাসড়ক) ওপর দিয়ে চলাচল করায় রাস্তার অনেক স্থানে উঁচু-নিচু ঢেউয়ের মতো হয়েছে এবং ভেঙে বিশাল গর্ত হচ্ছে। প্রতিদিন পাথরবোঝাই ট্রাক একপাশে দেবে গিয়ে মারাত্মক ক্ষতি হচ্ছে রাস্তার। এতে করে প্রতিদিন যেমন ক্ষতির পরিমাণ বাড়ছে, তেমনি বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি। 

অপরদিকে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ হওয়ায় ভারী যানবাহন আঞ্চলিক মহাসড়কের দিয়ে যাতায়াতের ফলে মৌলভীবাজার জেলা শহরে মাত্রাতিরিক্ত যানজট বেড়েছে। যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে মানুষের জীবন। যানবাহনের শব্দে রাস্তার আশপাশের বাসাবাড়ি, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য কার্যালয়গুলোতে বিরূপ প্রভাব পড়ছে। এ ছাড়া প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। 

মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত জানান, ৩০-৪০ টন ওজনের পণ্যবাহী ভারী যানবাহন চলাচলের জন্য এ রাস্তা তৈরি হয়নি। এসব ভারী যানবাহন চলাচল করায় প্রতিদিনই ক্ষতির পরিমাণ বাড়ছে। 

সওজ বিভাগ বিষয়টি জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে জানিয়েছে। 

সড়কের কী পরিমাণ ক্ষতি হতে পারে এ বিষয়ে জানতে চাইলে উৎপল সামন্ত বলেন, এ ধরনের রাস্তা প্রতি কিলোমিটার নতুনভাবে নির্মাণ করতে গেলে ১০ থেকে ১২ কোটি টাকা প্রয়োজন হবে। এ ছাড়া পুরো রাস্তা মেরামত করলে তিন থেকে চার কোটি টাকা ব্যয় হবে। 

এ ব্যাপারে জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, ‘এত ভালো রাস্তা নষ্ট হচ্ছে দেখে আমারও কষ্ট হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি লিখেছি।’

সামাজিক সংগঠন আলোক ধারার যুগ্ম সম্পাদক হাসানাত কামাল জানান, ‘ছিমছাম, পরিচ্ছন্ন, পিচঢালা শহরের চেহারাটা হঠাৎ করেই পাল্টাতে শুরু করেছে। এমন সাজানো, গোছানো, শান্ত শহর এ দেশে কমই আছে। সেই শহরের বুকের ওপর দিয়ে যাচ্ছে বিশাল পাথরবোঝাই ট্রাক। সহ্য করতে না পেরে ক্ষতবিক্ষত মসৃণ পথটি পরিণত হয়েছে বিশাল বিশাল গর্তে। স্থানে স্থানে খানাখন্দ। একসময় তাও গর্তে পরিণত হবে। চলাচলের অনুপযোগী হয়ে উঠবে সড়কটি।’ 

অতিদ্রুত রাস্তার পূর্ণাঙ্গ মেরামতের দাবি করে হাসানাত কামাল বলেন, ‘যাত্রীবাহী বাস চলুক আমাদের আপত্তি নেই।’ তিনি শেরপুর সেতু চালুর আগ পর্যন্ত পাথরবাহী ট্রাক চলাচল বন্ধের দাবি জানান। 

সর্বাধিক পঠিত
  1. বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. মুক্তিযুদ্ধমন্ত্রীর দায়িত্বে আযম খান, ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
  3. ছাত্রদলের নতুন কমিটি নিয়ে তোড়জোড়, আলোচনায় যারা
  4. মির্জা আব্বাসকে হাসপাতালে দেখতে গেলেন জামায়াত আমির
  5. নববধূকে নিয়ে ফিরছিল পরিবার, সড়ক দুর্ঘটনায় মারা গেল ১৩ জনই
  6. বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ জন একই পরিবারের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x