বোয়ালমারীতে দুঃস্থ মুক্তিযোদ্ধাদের অর্থ সহায়তা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দুঃস্থ মুক্তিযোদ্ধাকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
আজ শনিবার উপজেলার ১৫৫ জন মুক্তিযোদ্ধার মধ্যে মোট চার লাখ ৯০ হাজার টাকা বিতরণ করা হয়।
উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. খায়রুজ্জামানের সভাপতিত্বে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আবদুর রহমান প্রধান অতিথি হিসেবে এ অর্থ বিতরণ করেন।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মৃধা মিলন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অধ্যাপক আ. রশিদ, ডেপুটি কমান্ডার সৈয়দ রউফ ছিদ্দিকী প্রমুখ।

সঞ্জিব দাস, ফরিদপুর