পুলিশের বিশেষ অভিযান
জয়পুরহাটে গ্রেপ্তার ২৬
পুলিশের বিশেষ অভিযানে জয়পুরহাটের পাঁচ উপজেলা থেকে ২৬ জনকেগ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। বাকিরা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং নিয়মিত মামলার আসামি।
পুলিশ আজ বৃহস্পতিবার জানায়, গত ২৪ ঘণ্টায় এদের গ্রেপ্তার করা হয়েছে।
জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার (হেডকোর্য়াটার) রুহুল আমিন জানান, গতকাল বুধবার সকাল থেকে আজ সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে জেলার পাঁচ উপজেলার বিভিন্ন স্থান থেকে মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদের মধ্যে সদর উপজেলায় ১৩ জন, ক্ষেতলাল উপজেলায় দুজন, পাঁচবিবি উপজেলায় পাঁচজন, কালাই উপজেলায় দুজন এবং আক্কেলপুর উপজেলায় চারজন রয়েছে।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট