ফুলবাড়ীতে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ব্যাটারিচালিত ভ্যান ছিনিয়ে নিয়ে চালক রফিকুল ইসলামকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ফুলবাড়ি উপজেলার আলাদীপুর রাস্তা সংলগ্ন একটি কালভার্টের কাছে এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম উপজেলার শিবনগর ইউনিয়নের গঙ্গা প্রসাদ গ্রামের মো. মকছেদ আলীর ছেলে।
ফলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকসেদ আলী জানান, ব্যাটারিচালিত ভ্যানটি ছিনতাই করে নেওয়ার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা রফিকুল ইসলামকে হত্যা করেছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আসামি ধরার চেষ্টা চলছে বলে জানান ওসি।

ফারুক হোসেন, দিনাজপুর