শেখ হাসিনা দেশকে কলঙ্কমুক্ত করেছেন : ধর্মমন্ত্রী
মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে কলঙ্কমুক্ত করেছেন বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী আলহাজ মতিউর রহমান। আজ রোববার দুপুরে ময়মনসিংহ পুলিশ লাইন মাঠে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশ ও সুধী সমাবেশে এ কথা বলেন তিনি। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
পুলিশ সুপার মঈনুল হকের সভাপতিত্বে সুধী সমাবেশে মুখ্য আলোচক ছিলেন ঢাকা রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক মাহফুজুল হক নুরুজ্জামান, জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী, কমিউনিটি পুলিশের সভাপতি মো. মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক সাদিক হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আনোয়ার হোসেন, ময়মনসিংহ বড় মসজিদের পেশ ইমাম মো. আবদুল হক ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতারা।
সমাবেশে মুক্তিযোদ্ধা, আলেম-ওলামা, কম্যুনিটি পুলিশ সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ অংশ নেন।

আইয়ুব আলী, ময়মনসিংহ