দাম বেশি, চট্টগ্রামে আগোরাকে জরিমানা
চট্টগ্রামে আগোরা সুপারশপকে জরিমানা করেন আদালত। ছবি : এনটিভি
বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে চট্টগ্রামে আগোরা সুপারশপকে জরিমানা করেছেন জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার সকালে নগরীর প্রবর্তক এলাকার আফমি প্লাজায় আগোরায় অভিযান পরিচালনা করেন নির্বাহী হাকিম তাহমিলুর রহমান। এ সময় কাঁচামরিচ, বেগুন, টমেটো ও চিনির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ, কোনো কোনো পণ্য তারও বেশি দামে বিক্রি করা হচ্ছে।
এ কারণে নির্বাহী হাকিম তাৎক্ষণিকভাবে ওই প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম