Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শ. ম সাজু, রাজশাহী
১৯:৩০, ০৭ জুন ২০১৬
শ. ম সাজু, রাজশাহী
১৯:৩০, ০৭ জুন ২০১৬
আপডেট: ১৯:৩০, ০৭ জুন ২০১৬
আরও খবর
৫ ব্যারেল ডিজেল জব্দ, ইউপি সদস্যকে জেল-জরিমানা
৩৪ কেজি গাঁজা জব্দ, চাকরিচ্যুত বিজিবি সদস্যসহ গ্রেপ্তার ৩
প্রকৌশলীকে বাঁশ নিয়ে ধাওয়া, ঠিকাদারের ম্যানেজার গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯
ছুরিকাঘাতে বাবাকে হত্যার ঘটনায় ছেলে আটক

বাগমারায় মসজিদে আত্মঘাতী হামলায় অংশ নিয়েছিল ৩ জন

শ. ম সাজু, রাজশাহী
১৯:৩০, ০৭ জুন ২০১৬
শ. ম সাজু, রাজশাহী
১৯:৩০, ০৭ জুন ২০১৬
আপডেট: ১৯:৩০, ০৭ জুন ২০১৬
রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার নিশারুল আরিফ। ছবি : এফএনএস

প্রায় সাড়ে পাঁচ মাস পর রাজশাহীর বাগমারা উপজেলার সৈয়দপুর গ্রামে আহম্মদিয়া মুসলিম জামাত জামে মসজিদে আত্মঘাতী বোমা হামলার সঙ্গে জড়িতদের পরিচয় মিলেছে। 

গত বছরের ২৫ ডিসেম্বরের ওই হামলায় অংশ নিয়েছিল তিনজন। এদের একজন আত্মঘাতী বোমা বিস্ফোরণে মসজিদের ভেতরেই নিহত হয়। বোমা বিস্ফোরণের পর অপর দুজন মোটরসাইকেলে করে পালিয়ে যায়। 

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন পুলিশ সুপার নিশারুল আরিফ। তবে তিনি বলেন, মসজিদে হামলার ঘটনার নেপথ্যে কারা আছে তা এখনো জানা যায়নি। 

পুলিশ সুপার বলেন, মসজিদে বোমা বিস্ফোরণের মামলার তদন্ত শেষ পর্যায়ে। হামলায় অংশ নেওয়া তিনজনের একজন ঘটনাস্থলে এবং একজন সোমবার দিবাগত রাতে গোদাগাড়িতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। অপরজনের পরিচয়ও পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই তার পরিচয় প্রকাশ করা যাবে না। অতি দ্রুত তাকেও গ্রেপ্তার করা হবে বলে জানান পুলিশ সুপার নিশারুল আরিফ।

পুলিশ সুপার জানান, গত বছরের ২৫ ডিসেম্বর বাগমারার সৈয়দপুর গ্রামে আহম্মদিয়া সম্প্রদায়ের মসজিদে জুমার নামাজ চলাকালে আত্মঘাতী বোমা বিস্ফোরণে এক যুবক নিহত হন। গুরুতর আহত হয় শিশুসহ তিন মুসল্লি। এ সময় মসজিদের বাইরে মোটরসাইকেল নিয়ে অপেক্ষমাণ দুই যুবক পালিয়ে যান। ওই দিন পরিচয় না মেলায় নিহত যুবকের লাশ বেওয়ারিশ হিসেবে রাজশাহী নগরীর হেতেম খাঁ কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা দুই ব্যক্তিকে আসামি করে বাগমারা থানায় একটি মামলা হয়েছে। মসজিদে হামলাকারীদের পরিচয় শনাক্ত করতে জেলা পুলিশের চৌকস সদস্যদের নিয়ে একটি স্পেশাল টিম গঠন করা হয়। টিমের নেতৃত্বে ছিলেন গোদাগাড়ী মডেল থানা ও চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)।  

স্পেশাল টিমের সদস্য গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্পেশাল টিমের সদস্যরা সোমবার রাতে জানতে পারে আহম্মদিয়া মসজিদে বোমা হামলাকারীদের একজন জামাল উদ্দিন (২৫) গোদাগাড়ী উপজেলার দুর্গম এলাকা বাবু ডাইং এলাকায় আত্মগোপন করে আছে। রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, মসজিদে আত্মঘাতী বোমায় নিহত যুবকের নাম তারেক আজিজ (২২)। ঘটনার দিন সে বোমা বহন করছিল। সে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিল। বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রূপনগর গ্রামে। বাবার নাম আবু সালেক (৫৫)। রাতেই জামালকে নিয়ে নিহত তারেকের গ্রামের বাড়িতে পুলিশ অভিযান চালায়। বাসা থেকে তারেক আজিজ ও তার বাবা আবু সালেকের পাসপোর্ট এবং জামায়াতে ইসলামীর কিছু সাংগঠনিক বই উদ্ধার করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, আবু সালেক জামায়াতের রোকন ছিলেন। রাজশাহীর তানোরের কালীগঞ্জে তাদের একটি বাগানবাড়ি রয়েছে।

ওসি জানান, তারেকের বাড়িতে অভিযানের সময় তার বাবা আবু সালেককে পাওয়া যায়নি। তবে তারেকের মা তাসলিমা খাতুন স্বীকার করেন, মসজিদে আত্মঘাতী বোমায় নিহত যুবক তাঁর ছেলে।

ঘটনা জানাজানি হওয়ার ভয়ে তারা তারেকের লাশ আনতে যাননি। এ কথা জানার পর পুলিশ তাসলিমা খাতুনকে আটক করে।

মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নিশারুল আরিফ জানান, মসজিদে আত্মঘাতী বোমা হামলার সময় জামাল উদ্দিন ও অপর একজন মোটরসাইকেল নিয়ে মসজিদের বাইরে অপেক্ষায় ছিল।

জামালের সঙ্গে থাকা অপর মোটরসাইকেল আরোহী যুবক গোদাগাড়ীতে আত্মগোপন করে আছেন, জামালের এমন তথ্যের ভিত্তিতে তার সহযোগীকে ধরতে সোমবার দিবাগত রাত ১২টার দিকে গোদাগাড়ীর ফরাদপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় জামালের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ ৬ থেকে ৭ রাউন্ড পাল্টা গুলি ছোড়ে। বন্দুকযুদ্ধে জামাল উদ্দিন আহত হন। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ দুটি গুলিসহ একটি পিস্তল, একটি রামদা ও পাঁচটি ককটেল উদ্ধার করেছে।

ওসি এস এম আবু ফরহাদ বলেন, আটকের পর জামাল তাঁদের বলেছিলেন, তিনি বিএসসিতে পড়েন। তবে তিনি কোন কলেজে পড়েন তা জানাননি। 

ওসি জানান, বন্দুকযুদ্ধে নিহত জামাল উদ্দিন, তাঁর সহযোগী এবং মসজিদে বোমা বিস্ফোরণে নিহত তারেক আজিজ নিষিদ্ধঘোষিত জেএমবির আত্মঘাতী দলের সদস্য। 

গত ৫ মে রাজশাহীর পুলিশ সুপার নিশারুল আরিফ সংবাদ সম্মেলন করে আহম্মদিয়া মসজিদে বোমা বিস্ফোরণে নিহত যুবকের পরিচয় এবং তাঁর সহযোগীকে ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন। 

সর্বাধিক পঠিত
  1. বৃহস্পতিবার সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. কারাবন্দি জেলা আ.লীগের উপদেষ্টার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
  3. প্রকৌশলীকে বাঁশ নিয়ে ধাওয়া, ঠিকাদারের ম্যানেজার গ্রেপ্তার
  4. রাজধানীর বনানীতে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
  5. দুই জেলায় নতুন ডিসি
  6. লঞ্চে ৬ মাসের মেয়ে শিশুকে রেখে পালালেন বাবা!

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x