বন্যহাতি কেড়ে নিল স্কুলছাত্রীর প্রাণ
বান্দরানের লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো দুজন।
আজ রোববার সকালে উপজেলার সরই ইউনিয়নের ধুইল্যাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মেহেরুন্নেছা (১৪) ওই এলাকার বাসিন্দা এবং অষ্টম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানায়, সকালে বন্যহাতির দল তাণ্ডব চালিয়ে ওই এলাকায় দুটি বসত ঘর ভাঙচুর করে। এ সময় বন্যহাতির আক্রমণে মেহেরুন্নেছার মৃত্যু হয়। আহত হন তার মা আমেনা বেগম (৪৫) এবং ছোট বোন তাসিয়া বেগম (৫)। পরে তাদের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে।

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান