Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আইয়ুব আলী, ময়মনসিংহ
১১:০৯, ১৩ মে ২০১৬
আপডেট: ১৮:৫১, ১৩ মে ২০১৬
আইয়ুব আলী, ময়মনসিংহ
১১:০৯, ১৩ মে ২০১৬
আপডেট: ১৮:৫১, ১৩ মে ২০১৬
আরও খবর
বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, ক্ষুব্ধ জনতার বাস ভাঙচুর
আট অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
নয়াদিল্লির হোটেলে আগুনে আহত এক বাংলাদেশির মৃত্যু
ভোক্তা অধিকার আইন সংশোধন করা হবে : মহাপরিচালক
বিজয়নগরে বাগানের লিচুর টানে পর্যটকের ভিড়

প্রমোদ মানকিন রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

আইয়ুব আলী, ময়মনসিংহ
১১:০৯, ১৩ মে ২০১৬
আপডেট: ১৮:৫১, ১৩ মে ২০১৬
আইয়ুব আলী, ময়মনসিংহ
১১:০৯, ১৩ মে ২০১৬
আপডেট: ১৮:৫১, ১৩ মে ২০১৬
সমাহিত করার আগে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনকে গার্ড অব অনার দেওয়া হয়। ছবি : এনটিভি

কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও চোখের পানি ফেলে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনকে সমাহিত করা হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে নিজ বাড়িতে সমাহিত করা হয়।

এর আগে সকাল ৯টায় প্রমোদ মানকিনের মরদেহ বিড়ইডাকুনী উচ্চ বিদ্যালয় মাঠে আনা হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। শ্রদ্ধা নিবেদন করতে সেখানে আসেন দুর্গাপুরের সংসদ সদস্য ছবি বিশ্বাস, বিএনপির সাবেক সংসদ সদস্য আফজাল এইচ খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন, হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ খান, ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ, ভাইস চেয়ারম্যান হাবীবুর রহমান হাবীবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

দুপুর ১২টার সময় বিড়ইডাকুনী গির্জায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলালুজ্জামান সরকার এবং গৌরীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আকতারুজ্জামান প্রতিমন্ত্রীর কফিনে ফুল দিয়ে বিউগলের সুরে সুরে গার্ড অব অনার দেন। পরে গির্জায় প্রার্থনা শেষে বিকেল সাড়ে ৩টার সময় প্রতিমন্ত্রীকে তাঁর নিজ বাড়িতে সমাধিস্থ করা হয়। তবে ভারী বৃষ্টির কারণে প্রতিমন্ত্রীর জন্য নির্ধারিত অনুষ্ঠানাদি পালনে বিলম্ব ও বিঘ্নিত হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে সড়কপথে ময়মনসিংহ শহরের ভাটিকাসর ক্যাথলিক চার্চে প্রমোদ মানকিনের মরদেহ আনা হয়। সেখানে বিশপ পনেন পলকুবির নেতৃত্বে প্রার্থনা ও স্মরণসভা হয়।

স্মরণসভায় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূঁইয়া, জেলা প্রশাসক (ডিসি) মুস্তাকিম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার (এসপি) মঈনুল হক, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু প্রমুখ।

স্মরণসভা শেষে মধ্যরাতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর মরদেহ হালুয়াঘাটে নেওয়া হয়।

গত বুধবার ভোররাত ৪টার দিকে ভারতের মুম্বাইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রমোদ মানকিন। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।

প্রমোদ মানকিন হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। একই সঙ্গে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনেরও সভাপতি ছিলেন তিনি।

সর্বাধিক পঠিত
  1. মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখা মরদেহ উদ্ধার
  2. যুক্তিতর্ক শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
  3. শিশু রামিসা হত্যা মামলা : সোহেল ও স্বপ্নার ফাঁসি চাইল রাষ্ট্রপক্ষ
  4. ডাকসেবা ডিজিটাল যুগে: অনলাইনে ট্র্যাক করা যাবে চিঠি ও পার্সেল
  5. ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
  6. অভিমান ভেঙে ৩৮ বছর পর ফিরলেন স্বামী, আনন্দে ভাসল পরিবার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x