মানিকগঞ্জে ২০ ইউপির ১৮টিতেই আ.লীগের জয়
মানিকগঞ্জের সিংগাইর ও সাটুরিয়া উপজেলার ২০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ১৮ জন প্রার্থী জয় পেয়েছেন।
এ ছাড়া স্বতন্ত্রভাবে নির্বাচন করা বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীও বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ভোট গণনা শেষে আজ শনিবার রাতে স্ব স্ব কেন্দ্র থেকে এই ফলাফল নিশ্চিত হওয়া গেছে।
এর আগে দুই উপজেলার ১৯১টি কেন্দ্রে সকাল ৮টায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।
আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত চেয়ারম্যানরা হলেন সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নে মো. জাহিদুল ইসলাম, জয়মণ্টপ ইউনিয়নে মো. শাহাদাৎ হোসেন, সায়েস্তা ইউনিয়নে মো. মোসলেম উদ্দিন, চান্দহর ইউনিয়নে শওকত হোসেন, জামশা ইউনিয়নে মিজানুর রহমান মিঠু, তালেবপুর ইউনিয়নে মো. রমজান আলী, জামির্ত্তা ইউনিয়নে আবদুল হালিম রাজু, বলধরা ইউনিয়নে মো. আবদুল মাজেদ খান ও বায়রা ইউনিয়নে দেওয়ান জিন্নাহ।
এ ছাড়া সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নে মো. হারুন অর রশিদ, দিঘুলিয়া ইউনিয়নে মো. মতিয়ার রহমান, বালিয়াটি ইউনিয়নে মো. রুহুল আমিন, দড়গ্রাম ইউনিয়নে মো. আলাউদ্দিন, তিল্লী ইউনিয়নে আবদুস সালাম, হরগজ ইউনিয়নে মো. আনোয়ার হোসেন খান, সাটুরিয়া ইউনিয়নে মো. আনোয়ার হোসেন পিন্টু, ধানকোড়া ইউনিয়নে মো. আবুল কালাম রউফ, ফকুরহাটি ইউনিয়নে মো. আফাজউদ্দিন।
অন্যদিকে বিএনপির বিদ্রোহী হয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে জয়ী হয়েছেন সিংগাইর ইউনিয়নে দেওয়ান মোহাম্মদ মাহাবুবুর রহমান মিঠু ও চারিগ্রাম ইউনিয়নে মো. সাজেদুল আলম স্বাধীন।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ