Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
১৫:২৮, ০৩ মে ২০১৬
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
১৫:২৮, ০৩ মে ২০১৬
আপডেট: ১৫:২৮, ০৩ মে ২০১৬
আরও খবর
বিদায়ী প্রধান উপদেষ্টার সঙ্গে ইফতার করলেন সাবেক উপদেষ্টারা
ঢাকার তাপমাত্রা কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস
নরসিংদীতে ধর্ষণের বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ
আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত
তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

পঞ্চগড়ে সবজির আড়তদার, বিক্রেতা ও কৃষকদের হরতাল

সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
১৫:২৮, ০৩ মে ২০১৬
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
১৫:২৮, ০৩ মে ২০১৬
আপডেট: ১৫:২৮, ০৩ মে ২০১৬
পঞ্চগড়ে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ডাকা হরতালের সময় কৃষকরা রাস্তায় সবজি ফেলে প্রতিবাদ জানান। ছবি : এনটিভি

পঞ্চগড় জেলা শহরের প্রধান হাট রাজনগরে সবজির আড়তদার, সবজি বিক্রেতা ও কৃষকরা অনির্দিষ্টিকালের হরতালের ডাক দিয়েছেন। 

হাটের ইজারাদারের বিরুদ্ধে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ এনে এই হরতালের ডাক দেওয়া হয়। 

পঞ্চগড় বাজার কাঁচামাল আড়তদার ব্যবসায়ী সমিতি এবং ক্ষুদ্র কাঁচামাল ব্যবসায়ী সমিতির ডাকা এ হরতালে সবজির সব আড়তদার ও সবজি বিক্রেতারা নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। কৃষকরা বিক্রি না করে সবজি রাস্তায় ফেলে প্রতিবাদ জানান। 

এদিকে হরতালের কারণে বাজার করতে না পেরে আজ মঙ্গলবার সকাল থেকে স্থানীয় লোকজন পড়েছেন চরম দুর্ভোগে। হরতালে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সবজি বাজারে অতিরিক্ত পুলিশের টহল দেখা গেছে। 

আড়তদার ও সবজি ব্যবসায়ী সূত্রে জানা যায়, সরকারি বিধি অনুযায়ী, বাংলা চলতি বছরের জন্য জেলার প্রধান হাট পঞ্চগড় বাজার স্থানীয় ব্যবসায়ী আবদুল হান্নান শেখের কাছে ইজারা দেয় পঞ্চগড় পৌরসভা।

ইজারার শর্ত অনুযায়ী, সবজিভর্তি প্রতি পিকআপ ভ্যানের কাছ থেকে ১৬ টাকা, ভ্যানের কাছ থেকে ১২ টাকা, প্রতি মণ সবজি আট টাকা, বড় সবজির দোকান থেকে আট টাকা এবং ছোট দোকান থেকে দৈনিক সাড়ে চার টাকা করে টোল আদায়ের কথা। কিন্তু ইজারাদারের লোকজন পিকআপ ভ্যানপ্রতি ৪০০ টাকা, প্রতিটি ভ্যান থেকে ১০০ টাকাসহ দোকানপ্রতি ১০ টাকা করে টোল আদায় করছেন। 

ব্যবসায়ীদের অভিযোগ, হাটের ইজারাদারের লোকজন জোরপূর্বক ব্যবসায়ী এবং ক্ষুদ্র কৃষকদের কাছে নির্ধারিত টোলের তিন থেকে পাঁচগুণ বেশি টোল আদায় করছেন। এর প্রতিবাদে পঞ্চগড় বাজার কাঁচামাল আড়তদার ব্যবসায়ী সমিতি এবং ক্ষুদ্র কাঁচামাল ব্যবসায়ী সমিতি গতকাল সোমবার রাতে হরতালের ঘোষণা দেয়।

ওই ঘোষণার পর রাতেই ইজারাদার, পৌরসভা ও সবজির আড়তদার, সবজি বিক্রেতা ও কৃষকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরসভা কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী ক্ষেত্রবিশেষে ২০ থেকে ৫০ শতাংশ কমে টোল আদায়ের আলোচনা হয়। কিন্তু ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত মানেননি। 

পঞ্চগড় বাজার কাঁচামাল আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি কফিল উদ্দিন বলেন, ‘আগে শাকসবজি উৎপাদনকারীদের কাছ থেকে টোল আদায় করা হতো। এখন ব্যবসায়ীদের কাছ থেকেও টোল আদায় করা হচ্ছে। সরকারি বিধি মোতাবেক না নিয়ে তারা কয়েক গুণ অতিরিক্ত টোল আদায় করেন। এ নিয়ে টোল আদায়কারী ও ব্যবসায়ীদের মধ্যে একাধিকার ঝগড়া বিবাদও হয়। বিষয়টি ইজারাদারকে বারবার বলার পরেও কাজ না হওয়ায় আমরা যৌথভাবে অনির্দিষ্টকালের জন্য হরতালের ডাক দিয়েছি।’ 

পঞ্চগড় রাজনগর হাটের ইজারাদার আবদুল হান্নান শেখ অতিরিক্ত টোল আদায়ের কথা অস্বীকার করে জানান, পৌরসভা কর্তৃপক্ষের সমন্বয়ে ইজারাদার ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনা চলছে। বিষয়টি সমাধান হয়ে যাবে।

সর্বাধিক পঠিত
  1. রাজধানীতে স্কুলছাত্রী হত্যায় আসামির স্বীকারোক্তি
  2. সেই রাজ্জাক এবার হত্যাচেষ্টা মামলায় কারাগারে
  3. দেশের অর্থনীতি খুবই খারাপ অবস্থায় আছে : মন্ত্রী
  4. সেলিমা রহমানকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির
  5. জুমার নামাজের পর শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
  6. আবুজর হত্যা : শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x