Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
১৭:৪৩, ১১ এপ্রিল ২০১৬
আপডেট: ১৭:৫৭, ১১ এপ্রিল ২০১৬
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
১৭:৪৩, ১১ এপ্রিল ২০১৬
আপডেট: ১৭:৫৭, ১১ এপ্রিল ২০১৬
আরও খবর
তাড়াশে আ.লীগ বিদ্রোহী প্রার্থীর মাইক ভাঙচুর, মারধর
ইউপি নির্বাচন বন্ধ করার দাবি

ভোটারদের সংবর্ধনা দিলেন বিজয়ী ইউপি সদস্য

সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
১৭:৪৩, ১১ এপ্রিল ২০১৬
আপডেট: ১৭:৫৭, ১১ এপ্রিল ২০১৬
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
১৭:৪৩, ১১ এপ্রিল ২০১৬
আপডেট: ১৭:৫৭, ১১ এপ্রিল ২০১৬
গতকাল রোববার সন্ধ্যায় পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নের ধরধরা কলেজ মাঠে ভোটারদের হাতে ফুল তুলে দিয়ে ব্যতিক্রমী সংবর্ধনা জানান নবনির্বাচিত ইউপি সদস্য অজিত কুমার বর্মণ। ছবি : এনটিভি

নবনির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে নিজে সংবর্ধনা না নিয়ে বরং উল্টো ভোটারদের হাতে ফুল তুলে দিয়ে সংবর্ধনা দিয়েছেন পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নের এক নবনির্বাচিত ইউপি সদস্য।

গতকাল রোববার সন্ধ্যায় ইউনিয়নের ধরধরা কলেজ মাঠে ভোটারদের জন্য এই ব্যতিক্রমী সংবর্ধনার আয়োজন করা হয়। গতানুগতিক ধারার বাইরে ইউপি সদস্যের এই অভিনব উদ্যোগকে এলাকাবাসী ‘ব্যতিক্রমী দৃষ্টান্ত’ হিসেবে দেখছেন।

দ্বিতীয় দফার নির্বাচনে পঞ্চগড় জেলার বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হন অজিত কুমার বর্মণ। তিনি তাঁর আপন কাকাকে হারিয়ে এবারই প্রথম ইউপি সদস্য নির্বাচিত হন।

এ সময় অজিত কুমার বর্মণ বলেন, ‘নির্বাচন আসলে ভোটাররা ভোট দেন। আবার নির্বাচিত ব্যক্তিকেই সংবর্ধনা জানানো হয়। কিন্তু আসলে তো যাঁরা ভোট দিয়ে এলাকায় জনপ্রতিনিধি নির্বাচন করেছেন, তাঁদেরই সংবর্ধনা দেওয়া উচিত। আমাকে তাঁরা নির্বাচিত করেছেন। তাই কৃতজ্ঞতা জানানোর জন্যই আমি ভোটারদের হাতে ফুল তুলে দিয়ে সংবর্ধনা দিয়েছি।’

ব্যতিক্রমী এই সংবর্ধনা সভায় এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন। অজিত তাঁদের সবার হাতে একটি করে গোলাপ ফুল তুলে দেন। এ সময় ভোটাররাও আবেগে আপ্লুত হন।

ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য দেন খায়রুল আলম, ইসমাইল হোসেন, দাহির উদ্দীন, রশিদা বেগম, মেরিনা বেগম প্রমুখ।

পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সংগীতানুষ্ঠান।

দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে অজিত ও তাঁর আপন কাকা প্রিয়নাথ বর্মণ ডোলো প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ওয়ার্ডে মোট ভোটার ছিল এক হাজার ৩০৩, ভোট দিয়েছেন এক হাজার ২৯৩ জন।

অজিত ৬৩৪ ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হন। আর প্রিয়নাথ বর্মণ ডোলো পান ৬২৯ ভোট। পাঁচ ভোটের ব্যবধানে অজিত জয়লাভ করেন।

অজিতদের পরিবারে ভোটার সংখ্যা ছিল ১০ জন ও আর তাঁর কাকা প্রিয়নাথের পরিবারে ভোটার সংখ্যা পাঁচজন।

অজিত মনে করেন, এলাকাবাসী দুজনকে সমান ভোট দিয়েছেন। পরিবারের পাঁচ ভোট বেশি পেয়েই তিনি সদস্য নির্বাচিত হয়েছেন। আগামীতে তিনি এলাকার উন্নয়নের ক্ষেত্রে চাচারও পরামর্শ নেবেন।

ইউপি নির্বাচন
সর্বাধিক পঠিত
  1. বাসচাপায় মা ও দুই মেয়ে নিহত
  2. প্রবাসীরাই দেশের অর্থনীতির চালিকা শক্তি : আক্তারুজ্জামান বাচ্চু
  3. এনটিভির সম্প্রচার বিভাগের ম্যানেজার তাইফুর রহমান নাদভীর দাফন সম্পন্ন
  4. সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যা বলল আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ
  5. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. তিন দিনে ১৮ হাজার টনের বেশি বর্জ্য অপসারণ ডিএনসিসির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x