Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
ফজলে এলাহী, রাঙামাটি
১৯:৪৮, ০৮ এপ্রিল ২০১৬
ফজলে এলাহী, রাঙামাটি
১৯:৪৮, ০৮ এপ্রিল ২০১৬
আপডেট: ১৯:৪৮, ০৮ এপ্রিল ২০১৬
আরও খবর
চট্টগ্রামকে বাসযোগ্য করার দায়িত্ব আমাদের সবার : জেলা প্রশাসক
সাংবাদিকদের মানোন্নয়ন ও ওয়েজ বোর্ড বাস্তবায়নের আহ্বান
ফিরে দেখা ২০ জুলাই ২০২৪ :: দেশজুড়ে কারফিউ, ইন্টারনেট ব্ল্যাকআউট, সংঘাতে নিহত ৩৭
জুলাই আন্দোলনে শহীদ সাগরের খুনিদের ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ
বিশাল মহিষ জবাই করে ফাইনাল উদযাপনের আয়োজন আর্জেন্টিনা সমর্থকদের

বৈসাবির বিকিকিনিতে মজেছে পাহাড়

ফজলে এলাহী, রাঙামাটি
১৯:৪৮, ০৮ এপ্রিল ২০১৬
ফজলে এলাহী, রাঙামাটি
১৯:৪৮, ০৮ এপ্রিল ২০১৬
আপডেট: ১৯:৪৮, ০৮ এপ্রিল ২০১৬
পাহাড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈসাবি উপলক্ষে রাঙামাটিতে কাঁচাবাজার কিনতে ব্যস্ত ক্রেতারা। ছবি : এনটিভি

পাহাড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈসাবি ও বাংলা নববর্ষ উপলক্ষে রাঙামাটির বাজারে পোশাকের দোকানে ক্রেতাদের ভিড় বেড়েছে। শহরের বনরূপার বিভিন্ন শপিংমলে ক্রেতার ভিড় লক্ষ করা গেছে। তবে এর মধ্যে পাহাড়ি তরুণ-তরুণীর সংখ্যাই বেশি।

উৎসবপ্রিয় পাহাড়িরা সারা বছর মেতে থাকেন নানা অনুষ্ঠানে। তবে তার সবকিছুকে ছাপিয়ে যায় বর্ষবিদায়ের এই উৎসব। চাকমারা বিজু, ত্রিপুরারা বৈসুক, মারমারা সংগ্রাই, তঞ্চঙ্গ্যারা বিষু, অহমিয়ারা বিহু এভাবে তারা ভিন্ন ভিন্ন নামে আলাদাভাবে পালন করে এই উৎসব। উৎসব ঘিরে যেমন পোশাকের দোকানে ভিড় লক্ষ করা গেছে, তেমনি অতিথিদের অ্যাপায়নের জন্যও মুদি দোকানেও ভিড় লক্ষ করা যাচ্ছে। রাঙামাটির বাজার এখন বৈসাবির জ্বরে আক্রান্ত।

বনরূপা বিএম কমপ্লেক্সের বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, বৈসাবি উপলক্ষে রাঙামাটির বাজারগুলো এখন ক্রেতায় ভরপুর। পাহাড়ি তরুণ-তরুণীরা দোকানে ভিড় করছেন বেশি। বিভিন্ন ডিজাইনের পোশাকও কিনছেন তারা।

শুধু কাপড় কেনা নয়, মানুষ কাঁচাবাজারও করে নিয়ে যাচ্ছে বলে জানান তরকারি ব্যবসায়ী আসলাম।

বিভিন্ন শো-রুম ঘুরে দেখা গেছে, বৈসাবি ও বৈশাখের আনন্দকে বাড়িয়ে দিতে বিপণিবিতানগুলো নতুন নতুন পোশাকে সাজানো হয়েছে। শহরের নিউমার্কেট, বিএম কমপ্লেক্স, আলিফ মার্কেট ও রিজার্ভ বাজার ও তবলছড়ির বিভিন্ন মার্কেটের দোকানে থরে থরে এখন বৈসাবি ও বৈশাখী পোশাক সাজানো হয়েছে। দোকানগুলোতে বাঙালির বিভিন্ন ঐতিহ্যের আঁকা ফতুয়া, পাঞ্জাবি, শাড়ি, থ্রিপিস ও গেঞ্জিসেট সবার নজর কাড়ছে। ফুটপাতের দোকানগুলোতেও বৈশাখী হাওয়া লেগেছে। সেখানেও নতুন নতুন পোশাক উঠেছে। বিভিন্ন শোরুমগুলোতে চলছে বৈসাবি অফার। এক কথায় সব জায়গায় বৈসাবির উন্মাদনা।

আগামী মঙ্গলবার পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে তিন পার্বত্য জেলায় শুরু হচ্ছে বৈসাবির মূল আনুষ্ঠানিকতা। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি সম্প্রদায়ের বৃহত্তম এই সামাজিক আয়োজনে ব্যস্ত এখন শহর, নগর আর পাহাড়ি পল্লীগুলো। চারিদিকে আনন্দের সুরলহরী আর বৈসাবি আয়োজন।

২৯ চৈত্র মঙ্গলবার চাকমা জনগোষ্ঠীর ‘ফুল বিজু’, ত্রিপুরা জনগোষ্ঠীর ‘হাঁড়িবসু’ আর মারমা সম্প্রদায়ে সূচিকাজ। ঠিক ফুলবিজু নামে অভিহিত না হলেও এই দিন প্রায় সব পাহাড়ি জাতিগোষ্ঠী পানিতে ফুল ভাসিয়ে দেয়।

অন্যদিকে বাঙালি জনগোষ্ঠী পহেলা বৈশাখ (বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের ১ তারিখ) বাংলা সনের প্রথম দিন, তথা বাংলা নববর্ষ পালন করে। দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে পালিত হয়। ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নেয়। বাংলাদেশে প্রতিবছর ১৪ এপ্রিল এই উৎসব পালিত হয়। যেকোনো বাধা বিপত্তি পেরিয়ে, সহস্র প্রতিকূলতা ছাড়িয়েও আনন্দে উৎসবে পালিত হচ্ছে বৈসাবি ও বাংলা নববর্ষ।

সর্বাধিক পঠিত
  1. পুলিশের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, গ্রেপ্তার ২
  2. ৩০ সেকেন্ডের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড গ্রাম
  3. সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাট থেকে ৩০০ কোট, ১০০ কামিজ, রোলেক্স ঘড়িসহ যেসব জিনিস উদ্ধার
  4. ট্রলি-অটোরিকশার সংঘর্ষে ২ নারী নিহত
  5. ১ লাখ ৩০ হাজার টাকার গরু দিয়ে আর্জেন্টিনা সমর্থকদের ভূরিভোজ
  6. বৃদ্ধাকে গলাকেটে হত্যার অভিযোগে স্বামী আটক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x