Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আইয়ুব আলী, ময়মনসিংহ
২১:৫৮, ২৩ মার্চ ২০১৬
আপডেট: ২৩:৩৭, ২৩ মার্চ ২০১৬
আইয়ুব আলী, ময়মনসিংহ
২১:৫৮, ২৩ মার্চ ২০১৬
আপডেট: ২৩:৩৭, ২৩ মার্চ ২০১৬
আরও খবর
বর্জ্য অপসারণ করে প্রশংসিত কুসিক প্রশাসকসহ পরিচ্ছন্নকর্মীরা
ঢাকা সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে আ.লীগনেতার মাংস বিতরণ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধুকে পাশাপাশি দাফন
রাজধানীর কাঁচাবাজারে ক্রেতা সংকট, সবজির দামও বাড়তি

যুবকের পেটে ১৯ টুথব্রাশ, কাঁটা চামচ!

আইয়ুব আলী, ময়মনসিংহ
২১:৫৮, ২৩ মার্চ ২০১৬
আপডেট: ২৩:৩৭, ২৩ মার্চ ২০১৬
আইয়ুব আলী, ময়মনসিংহ
২১:৫৮, ২৩ মার্চ ২০১৬
আপডেট: ২৩:৩৭, ২৩ মার্চ ২০১৬
অস্ত্রোপচারের পর শামীম এবং তাঁর পেট থেকে বের করে আনা নানাবিধ বস্তু। ছবি : এনটিভি

অপারেশনের টেবিলে যুবকের পেট থেকে বেড়িয়ে আসছে একের পর এক টুথব্রাশ, মেসওয়াক, কাঁটা চামচ, প্লাস্টিকের টুকরো, ব্যাটারির সিসার দণ্ড, কাপড় চোপড়। এসব দেখে চিকিৎসকের চোখ ছানাবড়া। অবিশ্বাস্য এই ঘটনা ঘটেছে ময়মনসিংহের ইসলামিয়া জেনারেল হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে।

গত শুক্রবার মারাত্মক পেট ব্যথা নিয়ে সাইফুল ইসলাম শামীম নামে ৩২ বছর বয়সী এক যুবক ভর্তি হয়েছিলেন হাসপাতালে। সেদিন রাতেই তাঁর পেটে অস্ত্রোপচার করে চিকিৎসকরা এসব বস্তু বের করেন ।

আজ বুধবার বিকেলে বিস্ময়জাগানিয়া এই ঘটনার বর্ণনা দেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক (অস্ত্রোপচার) ডা. মো শফিকুল ইসলাম। এনটিভি অনলাইনের সাথে আলাপচারিতায় তিনি জানালেন, শুক্রবার দুপুরে শামীমের স্বজনরা তাঁকে শহরের চরপাড়ায় অবিস্থত ইসলামিয়া জেনারেল হাসপাতাল নামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান।

একইদিনে রাত ১০টায় তাঁর পেটে অস্ত্রোপচার করা হয়। এ সময় তাঁর পেট থেকে চিকিৎসকরা একের পর এক করে ১৯টি টুথব্রাশ, চারটি মেসওয়াক (গাছের ডাল দিয়ে তৈরি দাঁতন), একটি ভাঙা কাঁটাচামচ, দুটি প্লাস্টিকের টুকরো, এক টুকরো কাপড় এবং ব্যাটারির ভেতরে থাকা দুটি সিসার দণ্ড বের করে আনেন।

বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো শফিকুল ইসলাম জানান, টুথব্রাশগুলো সম্পূর্ণ আস্ত ছিল দেখে বিস্মিত হয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। এত বড় এতগুলো টুথব্রাশ কীভাবে সাইফুল ইসলামের পেটে আস্ত ঢুকল তা সত্যিই বিস্ময় জাগিয়েছে- যোগ করেন ডা. শফিকুল।

ডা. মো শফিকুল ইসলাম আরো জানান, অস্ত্রোপচারের আগে শামীমের পেটে এক্স-রে করে তিনটি ধাতব টুকরোর অস্তিত্ব আবিষ্কার করেছিলেন চিকিৎসকরা। তিনি বলেন, ‘এটি নিঃসেন্দহে একটি বিরল ঘটনা। চিকিৎসা বিজ্ঞানে এ রকম ঘটনা বিরল।’ এ ছাড়া শামীম নামে ওই যুবককে মানসিক ভারসাম্যহীন বলে উল্লেখ করেন ডা. ইসলাম।

ডা. মো শফিকুল ইসলাম জানান, শামিম মানসিক ভারসাম্যহীন। আর তাই দিনের পর দিন সে এসব খেয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, মানসিক ভারসাম্যহীন হওয়াতে ভবিষ্যতেও হাতের কাছে যা পাবে তাই খেয়ে ফেলার একটা সম্ভাবনা রয়েছে। আর তাই সতর্ক থাকতে হবে তাঁর পরিবারের সদস্যদের। তবে অস্ত্রোপচারের পর শামিম এখন সম্পূর্ণ আশঙ্কামুক্ত বলে উল্লেখ করেছেন চিকিৎসকরা।

সর্বাধিক পঠিত
  1. ফাঁকা ঢাকার উল্টো চিত্র যাত্রাবাড়ীতে, তীব্র গরমে দীর্ঘ অপেক্ষার ভোগান্তি
  2. যমুনা সেতুতে ১৪ কোটি টাকার টোল আদায়
  3. সাভারের শিল্পনগরীতে দেড় হাজার ট্রাকে ঢুকলো পাঁচ লাখ চামড়া
  4. আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ
  5. ঈদ কাটে তাদের দোকানেই
  6. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x