বর্ণবৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন
আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে আজ সোমবার দুপুরে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন মানববন্ধন করে। ছবি : এনটিভি
সবার জন্য সমান সুযোগ, অধিকার, সুরক্ষা ও পূর্ণ অংশীদারিত্ব নিশ্চিতে বর্ণবৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন হয়েছে।
আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে আজ সোমবার দুপুরে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি জগলাল বাঁশফোর, সাধারণ সম্পাদক কৈলাস রবিদাস, নারীবিষয়ক সম্পাদক আরতী রবিদাস, সহসাধারণ সম্পাদক জয় বাঁশফোর, দিপুরাম প্রমুখ।
বক্তারা বলেন, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থায় পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে ৮০ ভাগ কোটা পূরণসহ সব বৈষম্য দ্রুত বিলোপ করতে হবে।
মানববন্ধনে সদর উপজেলার দলিত সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ নেয়।

হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম