মংলায় বিএনপি প্রার্থীর প্রচারে বাধার অভিযোগ
মংলায় বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট, ভোটার ও সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন, পোস্টার লাগাতে না দেওয়াসহ নির্বাচনী প্রচারে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে।
মংলার সুন্দরবন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী ও থানা বিএনপির সভাপতি মৃধা নজরুল ইসলাম আজ সোমবার সকালে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন।
নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে এক-দেড়শ মোটরসাইকেল নিয়ে মহড়া দিচ্ছে। এবং ভোটকেন্দ্রে নতুন কৌশলে ভোট আদায় করে নেবেন বলে হুমকি সদিচ্ছে আওয়ামী লীগ প্রার্থী। এ ছাড়া তাঁর এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হাত-পা ভেঙ ফেলার হুমকি দিচ্ছে বলেও তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চেয়েছেন।
সংবাদ সম্মেলনে থানা বিএনপির সাধারণ মান্নান হাওলাদারসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আবু হোসাইন সুমন, মোংলা