শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা
শিশুদের অধিকার সচেতনতার মধ্য দিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে ‘শিশু অধিকার ও সুরক্ষাবিষয়ক এক মতবিনিময়’ সভা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘ওয়ার্ল্ড ভিশন-বাংলদেশ’ জয়পুরহাট এডিপির স্পন্সরশিপ প্রকল্প আয়োজিত এ মতবিনিময় সভায় বিভিন্ন গণমাধ্যমকর্মী, শিশু ফোরামের নেতা ও ওয়ার্ল্ড ভিশনের স্থানীয় কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন জয়পুরহাটের এডিপি ম্যানেজার শীতল পেরেরা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের শিশুবিষয়ক কর্মকর্তা ড্যানিয়েল সরকার, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফাররোখ, সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ, সাবেক সভাপতি নৃপেন্দ্রনাথ মণ্ডল, সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু, আবদুল আলীম মণ্ডল, খ ম আবদুর রহমান রণি প্রমুখ।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট