Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
এ বি এম ফজলুর রহমান, পাবনা
০৩:১১, ০১ মার্চ ২০১৬
আপডেট: ১০:২৫, ০১ মার্চ ২০১৬
এ বি এম ফজলুর রহমান, পাবনা
০৩:১১, ০১ মার্চ ২০১৬
আপডেট: ১০:২৫, ০১ মার্চ ২০১৬
আরও খবর
চুনতি লাইটহাউস শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু
এসএক্সএসডব্লিউ লন্ডনে আত্মপ্রকাশ করছে ‘বাংলা হাউস’
আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী
বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ে শুক্রবার আলতা ও মেহেদী উৎসব
কলকাতায় ‘রবীন্দ্র রত্ন পুরস্কার’ পাচ্ছেন বাংলাদেশের তুলতুল

পাবনা বইমেলায় বিক্রি হয়েছে কোটি টাকার বই

এ বি এম ফজলুর রহমান, পাবনা
০৩:১১, ০১ মার্চ ২০১৬
আপডেট: ১০:২৫, ০১ মার্চ ২০১৬
এ বি এম ফজলুর রহমান, পাবনা
০৩:১১, ০১ মার্চ ২০১৬
আপডেট: ১০:২৫, ০১ মার্চ ২০১৬
পাবনার বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো। ছবি : এনটিভি

ভাঙল এক মাসের মিলনমেলা। কোটি টাকার বই বিক্রি, বিপুল পাঠক সৃষ্টি ও প্রতিদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা উৎসবের সমাপ্তি ঘটল। আজ সোমবার রাতে শেষ হলো মাসব্যাপী বইমেলা।

ভাষার মাসজুড়ে বইমেলা যেন পাবনাবাসীর প্রাণের মিলনমেলায় পরিণত হয়েছিল। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে জমজমাট ছিল মেলা প্রাঙ্গণ। বিকেল হলেই বইপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। জেলার ঐতিহ্যবাহী ১২৫ বছরের অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির উদ্যোগে ও বইমেলা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় বইমেলা অনুষ্ঠিত হয়।

পয়লা ফেব্রুয়ারি থেকে পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ চত্বরে এই মেলার আয়োজন করা হয়। পাশাপাশি চলে সপ্তাহব্যাপী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির বই প্রদর্শনী।
 
সোমবার রাতে বইমেলা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর শিবজিত নাগের সভাপতিত্বে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আলমগীর কবির। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সম্পাদক ও দৈনিক জোড়বাংলার সম্পাদক আবদুল মতিন খান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, বইমেলা উদযাপন পরিষদের সম্পাদক আবদুল হান্নান। প্রাণবন্ত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অ্যাডভোকেট মুশফেকা জাহান কণিকা ও ড. হাবিবুল্লাহ। আর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন প্রলয় চাকী। 

একাধিক বই বিক্রেতা আর প্রকাশনীর স্বত্বাধিকারী জানান, প্রতিদিন গড়ে আড়াই থেকে তিন লাখ টাকার বই বিক্রি করেছেন তাঁরা। শিশুতোষ বই, গল্পের বই, বিভিন্ন ব্যক্তির জীবনী, উপন্যাস ও মুক্তিযুদ্ধের বই বিক্রি হয়েছে বেশি। এবারের বইমেলায় প্রায় এক কোটি টাকার বেশি বই বিক্রি হয়েছে বলে তাঁরা দাবি করেন। 

পাবনার মাসব্যাসী এই বইমেলার ব্যতিক্রমধর্মী কিছু আকর্ষণের মধ্যে স্কুলশিক্ষক, কলেজশিক্ষক, স্কুলছাত্র, কলেজছাত্র, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, কবি, লেখক, প্রকাশক, শিল্পী, বিভিন্ন নৃগোষ্ঠী, ধর্মীয় নেতৃবৃন্দ, স্কুল ও কলেজের লাইব্রেরিয়ান, বই ব্যবসায়ীদের জন্য ছিল প্রতিদিন আলাদা অলাদা বই পড়া নিয়ে ব্যতিক্রমী আলোচনা সভা। এ ছাড়া মেলায় জেলার বিভিন্ন উপজেলার কমবেশি সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। 

মেলামঞ্চের বিভিন্ন দিনে নবীন-প্রবীণ লেখকদের বইয়ের মোড়ক উন্মোচনের ব্যবস্থা ছিল। মাসব্যাপী এই বইমেলা প্রতিদিন দুপুরের পর থেকেই দর্শক, পাঠকসহ নানা শ্রেণি-পেশার মানুষের আনাগোনায় পুরো ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। 

উল্লেখ্য, পয়লা ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও যুক্তরাজ্যের সাবেক হাইকমিশনার প্রফেসর ড. এম সাইদুর রহমান খান মাসব্যাপী এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। 

সর্বাধিক পঠিত
  1. শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডের আগুন নিয়ন্ত্রণে
  2. টাঙ্গাইলে ১৪৪ ধারা ভেঙে ফের সংঘর্ষ, অগ্নিসংযোগ
  3. ৭ অঞ্চলে সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
  4. আর্জেন্টিনা সমর্থকদের হারাল ব্রাজিল
  5. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
  6. চাঁদপুরে বজ্রাঘাতে যুবকের মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x