জয়পুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহণ
জয়পুরহাট পৌরসভার আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তাকের হাতে আজ সোমবার পৌরসভার দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী মেয়র আবদুল আজিজ মোল্লা। ছবি : এনটিভি
দুই কোটি ৪১ লাখ টাকার ঋণের দায় মাথায় নিয়ে জয়পুরহাট পৌরসভার আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তাক আনুষ্ঠানিকভাবে পৌরসভার দায়িত্ব নিয়েছেন।
আজ সোমবার দুপুরে জয়পুরহাট পৌরসভার সম্মেলন কক্ষে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী মেয়র আবদুল আজিজ মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবদুর রহিম।
এ সময় জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী ও পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম বক্তব্য দেন।
মোট ঋণের মধ্যে আগের মেয়র ফজলুর রহমানের রেখে যাওয়া এক কোটি ২১ লাখ ও এবারের বিদায়ী মেয়র আবদুল আজিজ মোল্লার আমলের এক কোটি ১৯ লাখ টাকা রয়েছে।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট