Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
০৮:৪৪, ০১ ফেব্রুয়ারি ২০১৬
আপডেট: ১০:৪৭, ০১ ফেব্রুয়ারি ২০১৬
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
০৮:৪৪, ০১ ফেব্রুয়ারি ২০১৬
আপডেট: ১০:৪৭, ০১ ফেব্রুয়ারি ২০১৬
আরও খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
ঈদের ছুটিতে প্রতিদিন ১৪০টি ট্রিপ দিয়েছে মেট্রোরেল
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
বেনাপোল সীমান্তে জড়ো করা ব্যক্তিদের সরিয়ে নিল বিএসএফ
সিঙ্গাপুর ওপেনে লড়ছে বাংলাদেশের ৭ উদীয়মান জিমন্যাস্ট

কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি বন্ধ, দুর্ভোগ

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
০৮:৪৪, ০১ ফেব্রুয়ারি ২০১৬
আপডেট: ১০:৪৭, ০১ ফেব্রুয়ারি ২০১৬
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
০৮:৪৪, ০১ ফেব্রুয়ারি ২০১৬
আপডেট: ১০:৪৭, ০১ ফেব্রুয়ারি ২০১৬
এনটিভির পুরোনো ছবি

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গতকাল রোববার রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আর কুয়াশায় দিক হারিয়ে মাঝনদীতে নোঙর করে আছে যাত্রী ও যানবাহনবোঝাই চারটি ফেরি।

এরই মধ্যে ফেরি পারের অপেক্ষায় উভয় পাড়ের ঘাট এলাকায় আটকে পড়েছে পাঁচ শতাধিক বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন। এর মধ্যে পাটুরিয়া ঘাটেই রয়েছে প্রায় ১৫০টি ট্রাকসহ আড়াই শতাধিক যানবাহন। আর সময় বাড়ার সঙ্গে সঙ্গে উভয় পাড়ের ঘাট এলাকায় ফেরি পারের জন্য আসা যানবাহনের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। এতে যাত্রীসহ যানবাহন শ্রমিকরা দুর্ভোগে পড়েছেন। কুয়াশা কেটে গেলে ফেরি সার্ভিস চালু করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের এজিএম (বাণিজ্য) মো. জিল্লুর রহমান জানান, গতকাল সন্ধ্যার পর থেকে কুয়াশা পড়তে থাকে। রাত সাড়ে ১১টার দিকে এ নৌপথ পুরোপুরি কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় যাত্রী ও যানবাহন পারাপার করতে গিয়ে কুয়াশায় দিক হারিয়ে রো রো ফেরি (বড়) শাহজালাল, খানজাহান আলী, ইউটিলিটি (মাঝারি) হাসনাহেনা ও রজনীগন্ধা ফেরি মাঝনদীতে নোঙর করে আছে।

পাটুরিয়া ঘাটে আরো চারটি ও দৌলতদিয়া ঘাটে আটটি ফেরি পন্টুন ও এর পাশে অবস্থান করছে। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চালু করা হবে। তখন অগ্রাধিকার ভিত্তিতে আটকেপড়া যানবাহন আগে ফেরি পারের ব্যবস্থা করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।

যশোরগামী হানিফ এন্টারপ্রাইজ বাসের চালক মো. আনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে গতকাল রাত ১১টার দিকে পাটুরিয়া ঘাটে এসেছেন। কুয়াশায় ফেরি পারাপার বন্ধ থাকায় ঘাটে আটকে থাকতে হচ্ছে।  কুষ্টিয়াগামী পূর্বাশা বাসযাত্রী মোনালিসা জামান জানান, দীর্ঘ সময় ঘাটে আটকে থাকায় খাওয়া-দাওয়াসহ নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। হোটেলগুলোতেও খাবারের দাম বেশি নেওয়া হচ্ছে। রাতে ঘাট এলাকায় দীর্ঘ সময় থেমে থাকা বাসে মালপত্রসহ নিজের জীবনের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন তিনি।

পাটুরিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম মোর্শেদ খাইরুল্লাহ জানান, প্রাকৃতিক কারণেই যাত্রীদের এই ভোগান্তি। ঘাট এলাকায় পুলিশি নজরদারি রয়েছে। যাত্রীদের ভয়ের কোনো কারণ নেই বলেও জানান তিনি।

সর্বাধিক পঠিত
  1. জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার
  2. মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্বের ভিত্তি : ইশরাক হোসেন
  3. পার্বত্য মন্ত্রীর পদ ছেড়ে জনগণের উদ্দেশে যা বললেন দীপেন দেওয়ান
  4. আগামী ৫ দিনে যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে
  5. বাল্যবিবাহ বন্ধ করে বরকে ২৫ হাজার টাকা জরিমানা
  6. কারাগার থেকে মুক্ত হলেন সাবেক নাসিক মেয়র আইভি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x