Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শ. ম সাজু, রাজশাহী
২৩:৪০, ২৮ ডিসেম্বর ২০১৫
শ. ম সাজু, রাজশাহী
২৩:৪০, ২৮ ডিসেম্বর ২০১৫
আপডেট: ২৩:৪০, ২৮ ডিসেম্বর ২০১৫
আরও খবর
ট্রাফিক আইন না মানায় চার মোটরসাইকেল আরোহীকে ৮৫ হাজার টাকা জরিমানা
ওয়ারড্রবে ছিল ৪ বছরের শিশুর মরদেহ! খুলনায় ট্রিপল মার্ডারে মামলা, মেরি হেফাজতে
বাড়ি ফেরার পথে তরুণকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
ভাবি-ভাতিজাকে খুন করে পালাল দেবর
মানিকগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
নওহাটা পৌর নির্বাচন

গণসংযোগে ককটেল নিক্ষেপ, আ. লীগের প্রার্থীসহ আহত ৫

শ. ম সাজু, রাজশাহী
২৩:৪০, ২৮ ডিসেম্বর ২০১৫
শ. ম সাজু, রাজশাহী
২৩:৪০, ২৮ ডিসেম্বর ২০১৫
আপডেট: ২৩:৪০, ২৮ ডিসেম্বর ২০১৫
গণসংযোগ করার সময় নিক্ষেপ করা ককটেলে আহত আওয়ামী লীগকর্মীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ছবি : এনটিভি

রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুল বারী খানের গণসংযোগে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রার্থী বারী খানসহ পাঁচজন আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ৬টায় নওহাটা আনসার ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।  

আহতদের মধ্যে মানিক নামের এক আওয়ামী লীগকর্মীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগকর্মীরা স্থানীয় বিএনপি কার্যালয় ভাঙচুর করেছে।  

ওই ঘটনায় আহত অন্যরা হলেন, নওহাটা ডিগ্রি কলেজের প্রভাষক ওয়াজেদ আলী, পবা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুনসুর আলী ও নওহাটা পৌর যুবলীগের সভাপতি এমদাদ হোসেন। ককটেল হামলার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার প্রতিবাদে রাত পৌনে ৮টার দিকে নওহাটা বাজার থেকে স্থানীয় আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলকারীরা বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে পবা থানার সামনে এসে জড়ো হন। এর পরই নওহাটা বাজারে বিএনপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যার পর নওহাটা পৌরসভার পুটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে (আনসার ক্যাম্প এলাকায়) কয়েকজন কর্মী-সমর্থক নিয়ে গণসংযোগ করছিলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আবদুল বারী খান। এ সময় অতর্কিতভাবে কে বা কারা একটি ককটেল ছুড়ে পালিয়ে যায়। এতে আবদুল বারী খানসহ পাঁচজন আহত হন। পরে আহতদের উদ্ধারে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।

পবা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

এদিকে এ ঘটনার জন্য বিএনপি ও জামায়াতকে দায়ী করে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন। তিনি দাবি করেছেন, ‘বিএনপি ও জামায়াতের প্রার্থীরা পৌর নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে আওয়ামী লীগের প্রার্থীদের ওপর হামলার পথ বেছে নিয়েছে। তাদের সেই অপতৎপরতা কঠোর হাতে প্রতিরোধ করা হবে।’ 

সর্বাধিক পঠিত
  1. বাসচাপায় মা ও দুই মেয়ে নিহত
  2. প্রবাসীরাই দেশের অর্থনীতির চালিকা শক্তি : আক্তারুজ্জামান বাচ্চু
  3. এনটিভির সম্প্রচার বিভাগের ম্যানেজার তাইফুর রহমান নাদভীর দাফন সম্পন্ন
  4. সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যা বলল আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ
  5. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. তিন দিনে ১৮ হাজার টনের বেশি বর্জ্য অপসারণ ডিএনসিসির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x