সাতক্ষীরায় এক বস্তা ফেনসিডিল জব্দ : বিজিবি
সাতক্ষীরার কালীগঞ্জের খারহাট সীমান্তে এক বস্তা ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির ৩৪ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মাকছুদ আহমেদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির সোলপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আতাউর রহমান টহল দল নিয়ে খারহাট এলাকায় অবস্থান নেন।
একপর্যায়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা এক বস্তা ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। বস্তা থেকে উদ্ধার ও জব্দ করা হয় ১৪৭ বোতল ফেনসিডিল।
এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা হয়েছে, তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন লে. কর্নেল মাকছুদ আহমেদ।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা