Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৩:২৭, ১২ ডিসেম্বর ২০১৫
আপডেট: ১৪:৪৬, ১২ ডিসেম্বর ২০১৫
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৩:২৭, ১২ ডিসেম্বর ২০১৫
আপডেট: ১৪:৪৬, ১২ ডিসেম্বর ২০১৫
আরও খবর
দুই-চারশ কোটি খরচ মোটেই কষ্টের নয়
পদ্মা সেতুর নদীশাসন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণকাজের উদ্বোধন

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৩:২৭, ১২ ডিসেম্বর ২০১৫
আপডেট: ১৪:৪৬, ১২ ডিসেম্বর ২০১৫
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৩:২৭, ১২ ডিসেম্বর ২০১৫
আপডেট: ১৪:৪৬, ১২ ডিসেম্বর ২০১৫
ক্যাপশন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুপুরে মুন্সীগঞ্জে পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণকাজের উদ্বোধন করেন। ছবি : এনটিভি

পদ্মা সেতুর মূল অবকাঠামোর নির্মাণকাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পাইলিংয়ের মাধ্যমে মূল অবকাঠামো নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।

এর আগে দুপুর ১২টার দিকে শরীয়তপুরের জাজিরা পয়েন্টে পদ্মা সেতুর নদীশাসন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে এক সমাবেশে বক্তব্যও দেন তিনি।

শরীয়তপুরে আনুষ্ঠানিকতা শেষে মুন্সীগঞ্জের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। মাওয়ায় পাইলিংয়ের কাজ উদ্বোধন শেষে পদ্মা সেতু প্রকল্পের পদ্মা ১০ নম্বর রেস্ট হাউসে অবস্থান করবেন তিনি। এরপর দুপুর আড়াইটার দিকে পদ্মা সেতু প্রকল্পের খানবাড়ি এলাকায় নির্মিত মঞ্চে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সাজসাজ রব চলছে পদ্মার পারে। এরই মধ্যে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও তোরণে সেজেছে পুরো এলাকা। ফেস্টুন-ব্যানারে ছেয়ে গেছে পদ্মার পাড়। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে দলীয় নেতা-কর্মীরা একাধিক তোরণ সাজিয়েছেন পদ্মা সেতু এলাকাজুড়ে।

সম্ভাব্য দুর্নীতি অভিযোগ এনে ২০১১ সালে পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে যায় বিশ্বব্যাংক। সরকারও বিশ্বব্যাংককে না বলে দেয়। পরে নিজস্ব অর্থায়নে দেশের সর্ববৃহৎ প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা নেয় সরকার।

২০১৪ সালে পদ্মা সেতু নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানির সঙ্গে চুক্তি সই করে সরকার। গত মার্চে নির্মাণকাজ শুরু করে প্রতিষ্ঠানটি।

পদ্মা সেতুর নদীর শাসনের কাজ করছে সিনো হাইড্রো করপোরেশন এবং চায়না মেজর ব্রিজ কোম্পানি মূল সেতুর নির্মাণকাজ করছে।

পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। এতে মোট পিলার ৪২টি। চায়না মেজর ব্রিজের সঙ্গে সরকারের চুক্তি অনুযায়ী, ২০১৮ সালের নভেম্বরে সেতুটি উদ্বোধন হবে অর্থাৎ গাড়ি চলাচল শুরু হবে।

শেখ হাসিনা পদ্মা সেতু
সর্বাধিক পঠিত
  1. আগামী ৫ দিন অতি ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. আগামী ২৪ ঘণ্টায় অতি ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. পুলিশের ডিআইজিসহ ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
  4. রাজধানীতে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু
  5. রাস্তার জায়গা না রেখে ভবন নির্মাণের অভিযোগ, পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান
  6. ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে সায়েন্টিফিক সেমিনার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x