Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আবু হোসাইন সুমন, মোংলা
২০:৪৪, ১০ ডিসেম্বর ২০১৫
আবু হোসাইন সুমন, মোংলা
২০:৪৪, ১০ ডিসেম্বর ২০১৫
আপডেট: ২০:৪৪, ১০ ডিসেম্বর ২০১৫
আরও খবর
ঢাকার তাপমাত্রা কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস
টানা পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস যেসব অঞ্চলে
বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
বিবিসি বাংলার বিরুদ্ধে ১ কোটি টাকা ক্ষতিপূরণের লিগ্যাল নোটিশ
বিএমইউর নবনিযুক্ত ভিসিকে ড্যাবের শুভেচ্ছা

সুন্দরবনের দুবলার চরে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

আবু হোসাইন সুমন, মোংলা
২০:৪৪, ১০ ডিসেম্বর ২০১৫
আবু হোসাইন সুমন, মোংলা
২০:৪৪, ১০ ডিসেম্বর ২০১৫
আপডেট: ২০:৪৪, ১০ ডিসেম্বর ২০১৫
ছবি : এনটিভি

সুন্দরবনের দুবলার চরে শুঁটকি মৌসুম ঘিরে এক মাস আগে থেকে গড়ে ওঠা প্রায় শতাধিক দোকানপাট উচ্ছেদে অভিযান শুরু করেছে বনবিভাগ। আজ বৃহস্পতিবার সকাল থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এতে উচ্ছেদ হওয়া দোকানদার ও কর্মচারীদের মাঝে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা জেলেপল্লীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, দুবলার আলোরকোল,মেহেরআলী,মাঝেরকেল্লা,শ্যালা ও নারকেলবাড়িয়ার চরে জেলে-মহাজনদের জন্য ৫৩৫টি ঘর নির্মাণের অনুমোদন দিয়েছে বনবিভাগ। কিন্তু এর বাইরে অনুমোদনহীন প্রায় শতাধিক দোকানপাট গড়ে তোলা হয়েছে। অবৈধ দোকানদারদের তাদের দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হলেও তারা স্থাপনা সরিয়ে নেয়নি। ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে। পর্যায়ক্রমে আরো উচ্ছেদ অভিযান চলবে বলে জানান ওসি।

দোকানদার ফারুক হোসেন, কামরুল, আমিন ও ফরহাদ জানান, তাঁরা বছরের পর বছর ধরে সেখানে মুদি, ওষুধ, সেলুন ও হোটেলের দোকান চালাচ্ছেন। চলতি মৌসুমেও তাঁরা আগের মতো দোকান বসিয়েছেন। এক মাস ধরে তাঁরা চরের জেলে ও মহাজনদের লাখ লাখ টাকার মালামাল বাকিতে বিক্রি করেছেন। এ অবস্থায় উচ্ছেদ করা হলে তাঁদের লগ্নি করা এ টাকা কীভাবে আদায় করবেন।

ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, দোকান বসানোর প্রায় এক মাস পর উচ্ছেদ অভিযান শুরু করায় তাঁরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন। তাঁরা অন্তত চলতি মৌসুম যাতে সেখানে ব্যবসা করতে পারেন সেই বিষয়ে বনবিভাগের কাছে দাবি জানিয়েছেন।

সর্বাধিক পঠিত
  1. পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠি ঘিরে বিভ্রান্তি, জামায়াতের ব্যাখ্যা
  2. ইফতারে গিয়ে আটক সাবেক এমপি শাহ আলম কারামুক্ত
  3. স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
  4. ঢাবিতে তোফাজ্জল হত্যা : ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
  5. আত্মসমর্পণকারী চরমপন্থিদের অনেকে সশস্ত্র রূপে ফিরেছে :র‍্যাব
  6. রাজধানীতে ঈদ মিছিলসহ ৩ দিনব্যাপী উৎসবের আয়োজন এনসিপির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x