Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
রবিউল ইসলাম, বাগেরহাট
১৯:৫২, ০৮ ডিসেম্বর ২০১৫
রবিউল ইসলাম, বাগেরহাট
১৯:৫২, ০৮ ডিসেম্বর ২০১৫
আপডেট: ১৯:৫২, ০৮ ডিসেম্বর ২০১৫
আরও খবর
নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল-সমাবেশ, গ্রেপ্তার ৫
নাফ নদী থেকে ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাতের অভিযোগে ইসি কর্মকর্তা বরখাস্ত
দিন-দুপুরে যুবককে কুপিয়ে হত্যা
বিএনপিনেতার ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন যুবক আটক

সুন্দরবনে কাঁকড়া আহরণকারী ৪০ জেলেকে অপহরণ

রবিউল ইসলাম, বাগেরহাট
১৯:৫২, ০৮ ডিসেম্বর ২০১৫
রবিউল ইসলাম, বাগেরহাট
১৯:৫২, ০৮ ডিসেম্বর ২০১৫
আপডেট: ১৯:৫২, ০৮ ডিসেম্বর ২০১৫

বাগেরহাটের পূর্ব সুন্দরবনে জেলে অপহরণের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বনদস্যু নয়ন বাহিনী শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের তিনটি পয়েন্টে হানা দিয়ে কমপক্ষে ৪০ জন জেলেকে অপহরণ করেছে।

অপহৃতরা সবাই কাঁকড়া আহরণকারী জেলে। ৫০ হাজার টাকা করে প্রত্যেক জেলের মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করেছে দস্যু নয়ন বাহিনীর সদস্যরা। অপহৃত জেলেদের মহাজনরা এ তথ্য নিশ্চিত করেছেন।

অপহৃত জেলেদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। এঁরা হলেন শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের তুহিন হাওলাদার (১৮), ইয়াছিন হাওলাদার (২০), আলতাফ হাওলাদার (৩৫), দক্ষিণ রাজাপুর গ্রামের নাঈম হোসেন (২২), আকাব্বর আলী (৩৮) ও আলামীন হাওলাদার (২৭)। তাৎক্ষণিকভাবে অন্য জেলেদের নাম জানাতে না পারলেও তাঁদের বাড়ি শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানিয়েছেন ভুক্তভোগী মহাজনরা।

ফিরে আসা জেলেদের বরাত দিয়ে মহাজনরা জানান, গত চারদিন আগে অর্ধশতাধিক নৌকা নিয়ে শরণখোলা স্টেশন ও চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন থেকে এক সপ্তাহের পাস (অনুমতি) নিয়ে বনে কাঁকড়া আহরণ করতে যান দুই শতাধিক জেলে। ওই জেলেরা সোমবার বনের নিশানবাড়িয়া, পাকগুদি ও তাম্বলবুনিয়া খালে কাঁকড়া আহরণ করছিলেন। সন্ধ্যা ৭টা থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত নয়ন বাহিনীর ১০-১২ জন সশস্ত্র দস্যু একের পর এক ওই তিন পয়েন্টে হানা দিয়ে জেলেদের অপহরণ করে নিয়ে যায়। প্রত্যেকের মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা করে নির্ধারণ করেছে বলে জানিয়েছেন তাঁরা।

খোঁজ নিয়ে জানা গেছে, শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের তানজের বয়াতী ও মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা এলাকার ছগির ভান্ডারী কিছু অস্ত্রশস্ত্র নিয়ে যৌথভাবে নয়ন বাহিনী নামে নতুন দস্যুদল গঠন করেন। এঁরা এর আগে বনদস্যু ফেরাউন বেল্লাল ও শীষ্য বাহিনীর সদস্য হিসেবে কাজ করতেন। তাঁরা নিহত হওয়ার পর এই নতুন বাহিনী গঠন করেন। বাহিনীর পরিচালক ও গডফাদার হিসেবে রয়েছেন তানজের বয়াতীর ভাইপো রুস্তম বয়াতী ওরফে খোড়া রুস্তম। তিনি এলাকায় বসে টোকেন ও বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা কালেকশন ও অস্ত্র সরবারাহ করে থাকেন। সব সেক্টরে যোগাযোগও রক্ষা করেন তিনি। সম্প্রতি ওই বাহিনী নিজেদের জানান দেওয়ার জন্য শরণখোলা রেঞ্জের দুধমুখী, শ্যালা ও চাঁদপাই রেঞ্জের তেঁতুলবাড়িয়া এলাকায় মহড়া দিয়ে জেলেদের মধ্যে ভীতি সৃষ্টি করে। তারা এই প্রথমবার ৪০ জেলেকে অপহরণ করে।

শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) এ কে এম ইউসুফ আলম ও ধানসাগর স্টেশনের ফরেস্টার  মিজানুর রহমান জেলে অপহরণের সত্যতা নিশ্চিত করেছেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম মিয়া জানান, অপহরণের বিষয়টি মহাজনদের মাধ্যমে তিনি জেনেছেন। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সর্বাধিক পঠিত
  1. প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন মামুন শিবলী
  2. প্রধানমন্ত্রীর একান্ত সচিব হলেন মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী
  3. ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ
  4. মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ১০ জন
  5. তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা
  6. ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x