Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
২১:৫৩, ০৫ ডিসেম্বর ২০১৫
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
২১:৫৩, ০৫ ডিসেম্বর ২০১৫
আপডেট: ২১:৫৩, ০৫ ডিসেম্বর ২০১৫
আরও খবর
ঢাকা সফরে আগ্রহী পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী
লক্ষ্মীপুরে ‘চোর’ ধরা নিয়ে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষ, দুই মামলা
ইলিশ উৎপাদন বাড়াতে আগামী দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ
ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা
সামগ্রিক আমদানি হ্রাস সত্ত্বেও যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে বাংলাদেশের শক্ত অবস্থান
নজরুল সম্মেলনে সংস্কৃ‌তি‌বিষয়ক স‌চিব

অপসংস্কৃতি‌কে দূর করতে পারে নজরুলচর্চা

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
২১:৫৩, ০৫ ডিসেম্বর ২০১৫
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
২১:৫৩, ০৫ ডিসেম্বর ২০১৫
আপডেট: ২১:৫৩, ০৫ ডিসেম্বর ২০১৫
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ আজ শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা জ‌মিদারবাড়ির আঙিনায় জাতীয় নজরুল সম্মেলনে বক্তব্য দেন। ছবি : এনটিভি

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ বলেন, নজরুল কেবল বিদ্রোহী কবি নয়, মানবতা ও সাম্যের কবি। মানবধর্মের পরিপূর্ণ আকাঙ্ক্ষা তাঁর সৃষ্টিকর্ম থেকে বোঝা যায়। তবে নজরুলকে খ‌ণ্ডিত আকারে উপস্থাপনের অপপ্রচারও কম ছিল না। তিনি বলেন, নজরুলচর্চা বর্তমান পরিস্থিতিতে অপসংস্কৃতি দূর করতে পারে।

আজ শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা জ‌মিদারবাড়ির আঙিনায় জাতীয় নজরুল সম্মেলন-২০১৫  আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন সংস্কৃতিসচিব।
জেলা প্রশাসনের উদ্যোগে তিনদিনব্যাপী এই জাতীয় সম্মেলনের আয়োজন করে নজরুল ইনস্টিটিউট।
 
আজ সম্মেলনের দ্বিতীয় দিনে জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন সৈয়দ আবুল মকসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রফিকুল্লাহ চৌধুরী, নজরুল ইনস্টিটিউটের উপপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, নজরুল গবেষক রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আকবর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম গালিভ খান।
লেখক, গবেষক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, বাংলাদেশের সংবিধানের চার মূলনীতির সঙ্গে নজরুলের সাহিত্যের বিষয়বস্তুর কোনো পার্থক্য নেই। অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সমাজ নির্মাণে নজরুলের সৃষ্টিকর্ম আমাদের শক্তি জোগায়।

আলোচনা সভা শেষে নজরুল ইনস্টিটিউটের শিল্পীরা সমবেত নজরুলসংগীত পরিবেশন এবং কবিতা আবৃত্তি করেন। এরপর শিল্পী ফেরদৌস আরা ও রেবেকা সুলতানার কণ্ঠে গাওয়া নজরুল গীতি উপস্থিত হাজারো শ্রোতার মন কাড়ে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমীলা দেবীর জন্মস্থান তেওতা গ্রামে প্রথমবারের মতো শুরু হয়েছে তিনদিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন।

গতকাল সম্মেলনের উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

আগামীকাল রোববার সম্মেলনের শেষ দিনে শুদ্ধ সুর ও বাণীতে নজরুল সংগীত প্রশিক্ষণ, নজরুল কবিতা আবৃত্তি প্রশিক্ষণও দেওয়া হবে। এ ছাড়া সম্মেলনে দেশবরেণ্য লেখক, সাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষক নজরুলের সৃষ্টি নিয়ে আলোকপাত করবেন। প‌রি‌শে‌ষে থাকবে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সর্বাধিক পঠিত
  1. ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
  2. র‌্যাবের অভিযানে ৫ মণ গাঁজা জব্দ
  3. বরিশালের ১২ আইনজীবীর সনদ বাতিল চেয়ে আবেদন
  4. চার আসনে ভোট কারচুপির অভিযোগ, নির্বাচনি সরঞ্জাম ইসির হেফাজতে রাখার নির্দেশ
  5. জাতীয় ভোটার দিবসের কর্মসূচি স্থগিত করল ইসি
  6. উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি : আমির হামজা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x