মানিকগঞ্জে যুবলীগ নেতার মনোনয়নপত্র বাতিল
মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আজ শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। ছবি : এনটিভি
মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ৭৩ প্রার্থীর মধ্যে যাচাই-বাছাই শেষে চারজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
এঁরা হচ্ছেন ৫ নম্বর ওয়ার্ডে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক রাজা, ৭ নম্বর ওয়ার্ডে ইলিয়াস হোসেন, ৮ নম্বর ওয়ার্ডে আনন্দ মোহন বালু ও মো. আরশেদ আলী।
জেলা রিটার্নিং কর্মকর্তা গাজী মো. আসাদুজ্জামান কবির জানান, ঋণখেলাপি, আয়করসহ কাগজপত্র ত্রুটি থাকায় চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ