চান্দিনা জামায়াতের পৌর সেক্রেটারি আটক
কুমিল্লার চান্দিনা পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল হাসেম। ছবি : এনটিভি
কুমিল্লার চান্দিনা পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল হাসেমকে (৫০) আজ শুক্রবার বিকেলে আটক করেছে চান্দিনা থানার পুলিশ। আবুল হাসেমের বাড়ি চান্দিনা উপজেলার ছায়কট গ্রামে।
চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম পলাশ এনটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছায়কট গ্রামের একটি রাস্তা থেকে আবুল হাসেমকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে কুমিল্লার শশীদল ও নাঙ্গলকোট এলাকায় রেললাইন উপড়ানো এবং চান্দিনায় বাস পোড়ানো ও নাশকতার প্রস্তুতিসহ চারটি মামলা রয়েছে।

কাজী রাশেদ, চান্দিনা