Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৮:১২, ০৩ ডিসেম্বর ২০১৫
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৮:১২, ০৩ ডিসেম্বর ২০১৫
আপডেট: ১৮:১২, ০৩ ডিসেম্বর ২০১৫
আরও খবর
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি, ভোগান্তি
কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে গাছ-খুঁটি উপড়ে বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত
ঈদে চাপ বাড়ছে মহাসড়কে, কুমিল্লায় যানজটের আশঙ্কা
আশুগঞ্জের দুই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ
ছাত্রলীগ করায় ছেলেকে ‘ত্যাজ্য’ করলেন বাবা

মানিকগঞ্জে জাতীয় নজরুল সম্মেলন শুরু কাল

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৮:১২, ০৩ ডিসেম্বর ২০১৫
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৮:১২, ০৩ ডিসেম্বর ২০১৫
আপডেট: ১৮:১২, ০৩ ডিসেম্বর ২০১৫
মানিকগঞ্জে তিনদিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষে আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস নিজ সভাকক্ষে প্রেসবিফ্রিং করেন। ছবি : এনটিভি

‘বাংলাদেশে নজরুল’ এই প্রতিপাদ্যে আগামীকাল শুক্রবার থেকে মানিকগঞ্জে তিনদিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু হচ্ছে। স্মৃতিবিজড়িত কবি নজরুল পত্নী প্রমীলার জন্মস্থান মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা জমিদারবাড়ি প্রাঙ্গণে এই সম্মেলনের আয়োজন করেছে জেলা প্রশাসন ও নজরুল ইনস্টিটিউট।

সম্মেলনের যাবতীয় প্রস্তুতি নিয়ে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মানিকগঞ্জ জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস নিজ সভাকক্ষে প্রেসবিফ্রিং করেন।

জেলা প্রশাসক জানান, সম্মেলন প্রস্তুতি ও পরিচালনা কমিটি এরই মধ্যেই প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আলোচকসহ সম্মানিত অতিথিদের আমন্ত্রণপত্র দিয়ে উপস্থিতি নিশ্চিত করেছে।

মঞ্চ তৈরি ও সাউন্ড সিস্টেম, ব্যানার, ফেস্টুনসহ নানা কাজ শুরু করা হয়েছে জমিদারবাড়ি মাঠ প্রাঙ্গণে। মানিকগঞ্জ জেলা পুলিশ সম্মেলনের সব রকম নিরাপত্তা ব্যবস্থাও নিয়েছে।

তিনদিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলনের অনুষ্ঠানসূচিতে রয়েছে, কাল শুক্রবার বেলা ৩টায় জমিদারবাড়ি প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হবে। ৪টায় সেখানে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। 

নজরুল ইনস্টিটিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইমেরিটাস রফিকুল ইসলামের সভাপতিত্বে সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, কবি নাতনি খিলখিল কাজী। এ ছাড়া মানিকগঞ্জের জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমানসহ জেলা প্রশাসন ও নজরুল ইনস্টিটিউটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত থাকার কথা রয়েছে। 

এরপর বিকেল সাড়ে ৫টায় সেখানে শুরু হবে নজরুল ইনস্টিটিউট ও মানিকগঞ্জের শিল্পীদের নৃত্য, আবৃত্তি ও সংগীত অনুষ্ঠান।

দ্বিতীয় দিন শনিবার সকাল ১০টায় শুরু হবে তেওতা ইউনিয়ন পরিষদ মিলনাতনে কণ্ঠশিল্পী ফেরদৌস আরা ও সেলিনা রহমানের শুদ্ধ সুর ও বাণীতে নজরুল সংগীত এবং আবৃত্তি প্রশিক্ষণ। 

বিকেল ৪টায় জমিদারবাড়ি প্রাঙ্গণে জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম আকতারী মমতাজ।

আর বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রফিকউল্লাহ খান, নজরুল গবেষক কৃষিবিদ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন। 

বিকেল ৫টায় ভাস্বর বন্দোপাধ্যায় ও লায়লা আফরোজের একক আবৃত্তি, স্থানীয় শিল্পীদের দলীয় নৃত্য ও সংগীত পরিবেশন করা হবে।

তৃতীয় দিন রোববার সমাপনী অনুষ্ঠানে সকাল ১০টায় তেওতা ইউনিয়ন পরিষদ মিলনাতনে কণ্ঠশিল্পী ইয়াকুব আলী খান ও শহিদ কবির পলাশ শুদ্ধ সুর ও বাণীতে নজরুল সংগীত এবং আবৃত্তি প্রশিক্ষণ দেবেন। বিকেল ৩টায় জমিদারবাড়ি প্রাঙ্গণে জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের সভাপতিত্বে ‘তেওতায় নজরুল স্মৃতি সংরক্ষণ’ বিষয়ক আলোচনা সভায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, বাংলা একাডেমির মহাপরিচালক শাসসুজ্জামান খান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মঞ্জুরুর রহমান। এ ছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিরঞ্জন অধিকারী, লেখক ও গবেষক আজহারুল ইসলাম এবং নজরুল ইনস্টিটিউটের সচিব মো. আবদুর রহিম আলোচনা করবেন। বিকেল ৫টায় ড. শাহাদাৎ হোসেন নিপু ও ঝর্ণা সরকারের একক আবৃত্তি এবং ঢাকা ও স্থানীয় শিল্পীদের নৃত্য ও সংগীত পরিবেশন করা হবে।

সর্বাধিক পঠিত
  1. বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. মুক্তিযুদ্ধমন্ত্রীর দায়িত্বে আযম খান, ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
  3. ছাত্রদলের নতুন কমিটি নিয়ে তোড়জোড়, আলোচনায় যারা
  4. মির্জা আব্বাসকে হাসপাতালে দেখতে গেলেন জামায়াত আমির
  5. নববধূকে নিয়ে ফিরছিল পরিবার, সড়ক দুর্ঘটনায় মারা গেল ১৩ জনই
  6. বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ জন একই পরিবারের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x