সিঙ্গাইর পৌরসভা নির্বাচন স্থগিত
মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভা নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
আজ বুধবার বিকেলে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম শহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন। একইসঙ্গে এই পৌরসভায় কেন নতুন ভোটার তালিকা প্রণয়ন করা হবে না, এই মর্মে রুলও জারি করা হয়েছে।
ভোটার তালিকা ত্রুটিপূর্ণ- এ অভিযোগ এনে ওই রিট দায়ের করেন সিঙ্গাইর পৌরসভার ভোটার মো. মোস্তাক আহম্মেদ ভূঁঈয়া। তাঁর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বি এম গোলাম মোস্তফা তাজ।

নিজস্ব প্রতিবেদক