নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
নড়াইলের লোহাগড়া উপজেলার ধইলতলা গ্রামে গাজী রইস উদ্দিন বেবি (৫৫) নামের এক বিএনপি নেতা কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার বিকেলে ধইলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গাজী রইস উদ্দিন বেবি লোহাগড়ার কোটাখোল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন।
এলাকাবাসী জানান, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, আজ বিকেলে ধইলতলা গ্রামে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

এম মুনীর চৌধূরী, নড়াইল