Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আইয়ুব আলী, ময়মনসিংহ
২৩:৫৯, ২৭ নভেম্বর ২০১৫
আইয়ুব আলী, ময়মনসিংহ
২৩:৫৯, ২৭ নভেম্বর ২০১৫
আপডেট: ২৩:৫৯, ২৭ নভেম্বর ২০১৫
আরও খবর
আধুনিক ড্রাগ ডেলিভারি সিস্টেম উদ্ভাবন করে জাপানি অ্যাওয়ার্ড পেলেন কুবি শিক্ষক
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিফলক ‘বাংলার ঈগল’ উদ্বোধন
সকালের মধ্যে ৫ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত জারি
নারায়ণগঞ্জে যুবলীগের ব্যানারে মিছিল, গ্রেপ্তার ৪
‘এমপি সাহেব আসার পর ফেরি ছেড়ে যাবে’

আ. লীগের কমিটি নিয়ে উত্তেজনা, নান্দাইলে ১৪৪ ধারা

আইয়ুব আলী, ময়মনসিংহ
২৩:৫৯, ২৭ নভেম্বর ২০১৫
আইয়ুব আলী, ময়মনসিংহ
২৩:৫৯, ২৭ নভেম্বর ২০১৫
আপডেট: ২৩:৫৯, ২৭ নভেম্বর ২০১৫

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আওয়ামী লীগের কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনার পরিপ্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

আজ শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলা সদরে এ ১৪৪ ধারা জারির নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানূর আলম। 

১৪৪ জারির বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান। তিনি জানান, ইউএনওর নির্দেশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

নান্দাইল উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত কমিটি ভেঙে গত ২১ নভেম্বর জেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় বর্তমান সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিনকে আহ্বায়ক করে ৬২ সদস্যবিশিষ্ট একটি কমিটির অনুমোদন দেওয়া হয়।

এর আগে দলের কাউন্সিলে সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আবদুস সালামকে সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। 

সেই কমিটিকে ‘বাতিল’ করেই বর্তমান সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিনের নেতৃত্বে নতুন কমিটি গঠন করা হয়। 

এ কমিটির বৈধ্যতা নিয়ে প্রশ্ন তুলে কাউন্সিলে নির্বাচিত কমিটির নেতারা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কাছে প্রতিবাদ জানান। এর পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের সভায় জেলা আওয়ামী লীগের অনুমোদিত নান্দাইল উপজেলার আহ্বায়ক কমিটি বাতিল করা হয়। পাশাপাশি কাউন্সিলে নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটিকে বহাল রাখা হয়।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার এনটিভি অনলাইনকে বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী কমিটি বাতিল করার ক্ষমতা জেলা আওয়ামী লীগের নেই। কাজেই জেলা আওয়ামী লীগের সভাপতি ধর্মমন্ত্রী মতিউর রহমান প্রদত্ত আহ্বায়ক কমিটি বাতিল করা হয়েছে, কাউন্সিলে নির্বাচিত কমিটি বহাল রাখা হয়েছে।’ 

আহ্বায়ক কমিটি বাতিল করে কাউন্সিলে নির্বাচিত কমিটি বহাল রাখায় আজ শুক্রবার বিকেলে নান্দাইল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো উপজেলা সদরে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ করে।

মিছিল শেষে স্থানীয় স্মৃতিসৌধে এক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ভূঁইয়া। এ সময়  বক্তব্য দেন এম এ সালাম, শাহাব উদ্দিন ভূঁইয়া, আমিনুল ইসলাম শাহান, রফিকুল ইসলাম রেনু, সাবেক পৌর মেয়র আবদুস ছাত্তার ভূঁইয়া উজ্জ্বল, নাজিমুল্লাহ লিটন, সাইদুর রহমান, মুশফিকুর রহমান প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জামাল উদ্দিন আকন্দ।

এর পরপরই বর্তমান সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিনের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ পরিপ্রেক্ষিতেই উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়। 

সর্বাধিক পঠিত
  1. আদালতে সাক্ষ্য দেওয়ার সময় কাঁদলেন পুলিশের এসআই
  2. আদালতের বাইরে পুলিশি হেফাজতে আসামির সঙ্গে কথা ও প্রচার নিষিদ্ধ
  3. রামিসা হত্যা মামলা : ১০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
  4. খানজাহান আলীর মাজারে কুমিরে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
  5. পিকআপচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত
  6. রামিসা হত্যা মামলা : আদালতে যা বললেন বাবা, মা ও বোন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x