চট্টগ্রামে হরতালবিরোধী সমাবেশ
চট্টগ্রামে হরতালবিরোধী সমাবেশ করেছে ১৪ দল। সকালে নগরীর দারুল ফজল মার্কেটের পাশে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সিটি মেয়র আ জ ম নাসির উদ্দীন, ওয়ার্কাস পাটির সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ, ইফতেকার সাইমুল ও ফরিদ উদ্দিন মাহামুদ বক্তব্য দেন।
বিএনপি হরতাল না ডেকে সাবধানে পথ চলেছে উল্লেখ করে নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী হরতাল আহ্বানকারী জামায়াতে ইসলামীকে ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত না করার আহ্বান জানান।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম