শাহ আমানতে নয় কেজি স্বর্ণ উদ্ধার, আটক ১
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানফেরত এক যাত্রীর কাছ থেকে সাড়ে নয় কেজি স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। মধ্যপ্রাচ্যের ওমান থেকে আসা সাইফুল আলম নামের ওই যাত্রীকেও আটক করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক তনয় চাকমা বলেন, গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় ওমান এয়ারলাইন্সযোগে আসা এক যাত্রীর শরীর তল্লাশি করে ৮২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। গ্রিনরুম অতিক্রম করার পর তাঁকে তল্লাশি করে কোমর ও শরীরের অন্যান্য অংশে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত ওই স্বর্ণের মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা।
তনয় চাকমা আরো জানান, শফিউলের বাড়ি রাউজান উপজেলায়। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম