Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
ফারুক হোসেন, দিনাজপুর
০৮:১৭, ২৭ অক্টোবর ২০১৯
আপডেট: ১১:৫৭, ২৭ অক্টোবর ২০১৯
ফারুক হোসেন, দিনাজপুর
০৮:১৭, ২৭ অক্টোবর ২০১৯
আপডেট: ১১:৫৭, ২৭ অক্টোবর ২০১৯
আরও খবর
জ্বালানি তেল চোরাচালান রোধে উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় কোস্ট গার্ডের টহল
হরমুজ প্রণালি পেরিয়ে আড়াই লাখ টন এলএনজিসহ চট্টগ্রাম বন্দরে ১৫ জাহাজ
ফাল্গুনের আবিরে রাঙা প্রকৃতি, পলাশে ফুটেছে বসন্তের রূপ
লাউয়াছড়া বনে যান্ত্রিক ত্রুটিতে আটকা কালনী এক্সপ্রেস
গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল ভারত

সেই মুক্তিযোদ্ধার ছেলে চাকরির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন

ফারুক হোসেন, দিনাজপুর
০৮:১৭, ২৭ অক্টোবর ২০১৯
আপডেট: ১১:৫৭, ২৭ অক্টোবর ২০১৯
ফারুক হোসেন, দিনাজপুর
০৮:১৭, ২৭ অক্টোবর ২০১৯
আপডেট: ১১:৫৭, ২৭ অক্টোবর ২০১৯
দিনাজপুরের মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন। ফাইল ছবি

দিনাজপুরের মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের ছেলে নুর ইসলাম জেলা প্রশাসনের পক্ষ থেকে চাকরি ফিরিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। গতকাল শনিবার বিকেলে নুর ইসলাম নিজেই এই সিদ্ধান্তের কথা জানান।  

নুর ইসলাম সহকারী কমিশনারের (ভূমি) ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করতেন। সম্প্রতি তিনি সেই চাকরিটি হারান; পাশাপাশি সরকারি কোয়ার্টার থেকেও তাঁকে বের করে দেওয়া হয়।

ছেলের চাকরি হারানোর ঘটনায় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন অভিমানে এক চিঠিতে লেখেন, ‘যাঁরা আমার ছেলেকে চাকরিচ্যুত, বাস্তুচ্যুত করে পেটে লাথি মেরেছে, তাদের সালাম-স্যালুট আমার শেষযাত্রার কফিনে আমি চাই না।’

এরপর গত বুধবার শ্বাসকষ্টজনিত কারণে মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন মারা যান। বৃহস্পতিবার তাঁকে সদর উপজেলার যোগীবাড়ী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে সরকারি বিধি মোতাবেক জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ‘গার্ড অব অনার’ দিতে গেলে পরিবার থেকে বাধা দেওয়া হয়। ফলে ‘গার্ড অব অনার’ ছাড়াই ইসমাইল হোসেনের দাফন সম্পন্ন হয়।

ঘটনাটি শুনে জেলা প্রশাসক মাহমুদুল আলম তদন্তের জন্য জেলা ম্যাজিস্ট্রেট মো. শরিফকে নির্দেশ দেন। তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। শুক্রবার রাতে জেলা প্রশাসক মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের বাড়িতে যান এবং তাঁর কবর জিয়ারত করেন। পরে নুর ইসলামের মা নুরুন নাহারের সঙ্গে দেখা করে তাঁর হারানো চাকরি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

কিন্তু শনিবার বিকেলে নুর ইসলাম সাংবাদিকদের কাছে চাকরি ফিরে পাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ‘আমি চাকরিচ্যুত হওয়ার কারণে কষ্ট পেয়ে আমার বাবা মারা গেছেন। এখন আর আমি সেই চাকরি করতে চাই না। যে কষ্ট নিয়ে বাবা মারা গেছেন, সেই চাকরি করা আমার জন্য কষ্টদায়ক। তাই আমরা পারিবারিকভাবে এই চাকরির প্রস্তাব প্রত্যাখ্যান করছি। আমার মা নুরুন নাহার, বড় ভাই নুরুজ্জামান সবাই চাকরি প্রত্যাখ্যানের ব্যাপারে মতামত দিয়েছেন।’

চিঠিতে মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন অভিযোগ করে লিখেছিলেন, ‘গত সেপ্টেম্বর মাসের শেষ দিকে এসিল্যান্ড সদর স্যারের মিসেস আমার ছেলেটিকে বাথরুম পরিষ্কার করাসহ মাংস রান্না করতে বললে, মাংস রান্নায় উনিশ-বিশ হওয়ায় অকথ্য ভাষায় গালাগাল করেন। পরবর্তী সময়ে এসিল্যান্ড গালাগাল করে ছেলেটিকে  বাড়ি থেকে বের করে দেন এবং ড্রাইভার হিসেবে গাড়ি না চালানোর জন্য চাবি ফেরত চান। পরক্ষণে আবার তহশিলদারের মাধ্যমে সরকারি প্রয়োজনে বাড়িটি ছাড়ার জরুরি নোটিশ দেন। বাড়িটি ছাড়তে, অর্থাৎ অন্যত্র বাসা ভাড়া নিতে কিছু বিলম্ব হওয়ায় বাড়ির তালা ভেঙে মালামাল তছনছ করে অন্যদিকে সরিয়ে রাখেন। পরে অত্যধিক চাপ প্রয়োগ করে বাড়ি থেকে বের করে দেন এবং চাবি কেড়ে নেন। চাকরির পর বাসা থেকেও উচ্ছেদ হয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে বেশ কষ্টে দিন যাপন করছি আমি।’

সর্বাধিক পঠিত
  1. ‘গান-বাজনা হারাম’ ঘোষণা করে নোটিশ, প্রশাসনের হস্তক্ষেপে প্রত্যাহার
  2. ইসলামপুরে জ্বালানি তেল বিক্রি বন্ধ করে ব্যবসায়ীরা উধাও
  3. ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী
  4. গাজীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রী, মিলল নানা অনিয়ম
  5. মেয়ের বিভিন্ন কর্মকাণ্ডে বিরক্ত হয়ে হত্যা করেন সৎ বাবা
  6. তেল পাচার রোধে কুমিল্লা সীমান্তে বিজিবির ডগ স্কোয়াড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x